Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/71AmSvk
''জুতো বড় দামী জলে ভেজাব না'', নিরাপত্তারক্ষীর কাঁধে চাপলেন বিধায়ক! নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়াতে https://ift.tt/mkcIn3o
বন্যায় ভাসছে অসম। আর সেখানের হাজই এলাকার পরিস্থিতি দেখতে দিয়ে সমালোচনার মুখে পড়েছেন দলের বিধায়ক শিবু মিশ্র। কারণ, তিনি জলে পা দিয়ে নয়, নৌকাতে এসেছেন একজন নিরাপত্তাকর্মীর পিঠে চড়ে। সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আর এই ছবি দেখে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সেখানে ২৭টি জেলায় বানভাসী হয়েছেন প্রায় ৭ লাখ মানুষ। মারা গিয়েছেন অন্তত ৯ জন। আগের দিনের তুলনায় অসমের বন্যা পরিস্থিতি আরও জটিল হয়েছে। সেখানে সবচেয়ে বেশি পরিস্থিতি খারাপ Dima Hasao, Nagaon , Cachar ও Hojai জেলাতে। আর এলাকার বন্যা ও দুর্গত মানুষদের দেখতে গিয়ে সমালোচনার মুখে পড়লেন অসমের লামডিং এলাকার বিধায়ক Sibu Misra। অসমের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহান্তর সঙ্গে হাজই এলাকায় বুধবার গিয়েছিলেন তিনি। যে ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল , তাতে দেখা দিয়েছে ওই বিধায়কের গায়ে সাদা জামা, ডেনিম ব্লু জিন্স আর পায়ে স্নিকার্স। জুতো যাতে না ভিজে যায় সেই কারণে তিনি একজন উদ্ধারকারী দলের সদস্যর পিঠে চড়ে আসেন নৌকায়। ওই নৌকাটি ছিল পার থেকে সামান্য দূরে, জলে পা দিলে গোড়ালি পর্যন্ত ভিজত তাঁর। এই ছবি নিয়ে, বৃহস্পতিবার টুইট করে Congress। ওই বিধায়ককে কটাক্ষ করে কংগ্রেস লিখেছে, “ আমার জুতো খুবই দামী যে কাদায় পা দিতে পারব না ! আমি বরং কোনও সাংবাদিকের পিঠে চড়ব।” অসমের প্রশাসন জানিয়েছে, সেখানে এখনও পর্যন্ত বন্যার কবলে পড়েছেন ৬ লাখ ৬২ হাজার জনের বেশি মানুষ। এখন পর্যন্ত অসমে মারা গিয়েছেন ৯ জন। অসমের সরকারের তরফে জানানো হয়েছে, বন্যায় যারা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। Assam State Disaster Management Authority জানিয়েছে, সেখানে ১৪১৩টির বেশি গ্রাম জলের তলায়। হাইলাকান্দি এলাকাতেও নতুন করে ধস নেমেছে। সেখানে ২৪৮টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। তাঁদেরকে উদ্ধারে নামানো হয় সেনাও। নানা জায়গায় রেললাইন, নদীবাঁধ, রাস্তা, সেতুর ক্ষতি হয়েছে। অসমে এখনও পর্যন্ত প্রায় ৪৬ হাজার ১৬০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী Himanta Biswa Sarma জানান সেখানের বন্যা পরিস্থিতির মোকাবিলা করার জন্য কেন্দ্র সরকার ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যেই জেলাগুলির জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/71AmSvk
Previous article
Next article

Leave Comments
Post a Comment