অনন্য সম্মান দীপিকার ঝুলিতে, কানের বিচারক বলি নায়িকা! https://ift.tt/z4GbwAl - MAS News bengali

অনন্য সম্মান দীপিকার ঝুলিতে, কানের বিচারক বলি নায়িকা! https://ift.tt/z4GbwAl

কান চলচ্চিত্র উত্‌সবের (Cannes Film Festival 2022) বিচারকের তালিকায় জায়গা পাকা করে নিলেন Bollywood-এর হার্টথ্রব Deepika Padukone। গত বেশ কয়েক বছর ধরে Cannes Film Festival-এর রেড কার্পেটে দেখা গিয়েছে নায়িকাকে। এবার মুকুটে যোগ হল এই Cannes 2022 Jury হওয়ার অনন্য সম্মান। চলচ্চিত্র দুনিয়ার ডাকসাইটে ব্যক্তিত্বদের সঙ্গে এবার একই আসনে দীপিকা পাডুকোন। বিচারকের আসনে দীপিকাকে নিয়ে মোট ৯ জন থাকবেন। সেই তালিকায় নাম রয়েছে ফরাসি অভিনেতা Vincent Lindon-এর। তিনিই আবার ৭৫তম কান চলচ্চিত্র উত্‌সবের বিচারকদের সভাপতি। এছাড়াও বিচারের দায়িত্বে রয়েছেন অভিনেত্রী-পরিচালক রেবেকা হল (Rebecca Hall), সুইডেনের নোমি রাপেস (Noomi Rapace), ইতালির অভিনেত্রী-পরিচালক জ্যসমিন ট্রিঙ্কা (Jasmine Trince)। রয়েছেন পরিচালক আশগার ফারহাদি (Asghar Farhadi), লাজ লি (Ladj Ly), জেফ নিকোলস (Jeff Nichols), হোয়াকিম ত্রায়ার (Joachim Trier)। Deepika Padukone এই খবর নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন। তাঁর ভক্তদের জন্য এ এক বড় খুশির দিন। সকাল সকাল এই খবর সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং দীপিকা পাডুকোন। চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ উত্‌সব Cannes Film Festival। এবছর ১৭ মে থেকে দেশ বিদেশের সেরা ছবির সম্ভার নিয়ে শুরু হবে গালা সেলিব্রেশন। চলবে ২৮ মে পর্যন্ত। আর এবার তো Cannes ভারতীয়দের জন্য এক্সট্রা স্পেশাল হবেই! দিন দুয়েক আগেই তুমুল চর্চায় ছিলেন দীপিকা পাডুকোন। সঙ্গে আরও এক অভিনেত্রী Anushka Sharma। দু’জনের বলিউড সফরে অনেক মিল রয়েছে। পর পর বছরে বিগ ডেবিউ হয় তাঁদের। দু’জনেরই প্রথম হিন্দি ছবি ব্লকবাস্টার হিট। দু’জনেরই লাকি চার্ম ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। পরবর্তী সময়েও দীপিকা এবং অনুষ্কা একাধিকবার শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন। তাঁদের মধ্যে মিল যতই থাকুক না কেন, Bollywood-এর প্রথম সারির এই দুই নায়িকার সম্পর্ক নিয়ে বিতর্কই হয়েছে বেশি। কিন্তু হঠাত্‌ করেই যেন বাজি পালটে গেল! নেটপাড়ায় ছড়িয়ে পড়ল Deepika Padukone এবং Anushka Sharma-র পুরনো একটি ভিডিয়ো। দেখা যাচ্ছে কোনও এক অনুষ্ঠানে চিত্র সাংবাদিকদের সামনেই অনুষ্কার গালে চুমু খেলেন দীপিকা। সহকর্মীর ভালোবাসা জাহিরের ভঙ্গিতে খানিক অপ্রতিভ হয়ে পড়েন অনুষ্কা। পর মুহূর্তেই যদিও সামলে নেন নিজেকে। এক গাল হেসে কথা বলেন দীপিকার সঙ্গে। এখনও চর্চার রসদ জোগায় দুই নায়িকার লেন্সবন্দি সেই মুহূর্ত।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/SMjLOk3
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads