হাঁসফাঁস গরমে প্রাণ ওষ্ঠাগত! কবে থেকে ঝড়বৃষ্টি? https://ift.tt/pS5Gs9j - MAS News bengali

হাঁসফাঁস গরমে প্রাণ ওষ্ঠাগত! কবে থেকে ঝড়বৃষ্টি? https://ift.tt/pS5Gs9j

চলছে তাপপ্রবাহ। এপ্রিলের শেষ কয়েকদিনেগরমে নাভিঃশ্বাস অবস্থা শহরবাসীর। ইতিমধ্যেই শহর কলকাতা সাক্ষী হয়েছে চলতি মরশুমের উষ্ণতম দিনের। আর এই উষ্ণতম দিনের মধ্যেই এবার বৃষ্টির আশ্বাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সোমবার থেকে ছিটেফোঁটা হলেও বৃষ্টি (Rainfall Forecast) হবে শহরে। ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। যদিও তার আগের কয়েকটি দিন অর্থাৎ বুধ থেকে রবিবার পর্যন্ত গলদঘর্ম অবস্থা থাকবে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বাড়বে অস্বস্তি, চলবে তাপপ্রবাহ দক্ষিণবঙ্গ এখন যেন জ্বলন্ত উনুন। দুপুর রোদে বাইরে বেরনো তো দূর অস্ত, মাত্রাছাড়া গরমে ঘরে বসেই ঘেমে নেয়ে একসা অবস্থা হচ্ছে শহরবাসীর। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Temperature Today) ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতাজনিত অস্বস্তি দুর্ভোগ আরও বাড়িয়েছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় এই পরিস্থিতির কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে পরিস্থতি বজায় থাকবে। আবহাওয়বিদরা জানাচ্ছেন, সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত তাপমাত্রা থাকবে সব থেকে বেশি। এই সময় শিশু এবং বয়স্ক মানুষদের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কবে থেকে ঝড়বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করবে। ২ মে থেকে বঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলে বৃষ্টি হবে। প্যাচপ্যাচে গরম থেকে রেহাই দিতে বৃষ্টির মুখ দেখতে পারে কলকাতা। আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১ থেকে ৩ মে-র মধ্যে শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি দক্ষিণবঙ্গ যখন পুড়ছে তখন উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত। মঙ্গলবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে বলে খবর। এদিকে, তাপপ্রবাহ পরিস্থিতিতে কী করবেন আর কী করবেন না? এ নিয়ে বিশেষ পরামর্শ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় ব্যবস্থান এবং অসামরিক প্রতিরক্ষা দফতর। দিনের বেলায় তীব্র রোদে বেশি পরিশ্রমসাধ্য কাজ না করাই ভালো। হাল্কা খাবার খান ও জলীয় অংশ বেশি আছে এরকম ফল যেমন তরমুজ, শসা খাওয়া এই সময় উপকারী।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/WzvDey5
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads