Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/Mj4WJYi6F
লাইনে ফাটল! দমদম থেকে গিরীশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ https://ift.tt/yZ0LYxfam
এই সময় ডিজিটাল ডেস্ক: লাইনে সমস্যা। বন্ধ দমদম থেকে গিরীশ পার্ক পর্যন্ত আপ-ডাউন মেট্রো পরিষেবা। ঘটনাস্থলে পৌঁছছেন ইঞ্জিনিয়াররা। লাইনটি পরীক্ষা করে দেখা হচ্ছে। এদিকে অফিস টাইমে দমদম থেকে গিরীশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন নিত্যাযাত্রীরা। জানা গিয়েছে, এদিন গিরীশ পার্ক মেট্রো লাইনে সমস্যা দেখা যায়। এর জেরে সকালে দমদম থেকে গিরীশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সপ্তাহের ব্যস্ত দিনে এই মেট্রো বিভ্রাটে কার্যত নাজেহাল নিত্যযাত্রীরা। কিন্তু, গিরিশপার্ক থেকে কবি সুভাষ এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে। মেট্রো লাইনে ফাটল দেখা যাচ্ছে বলে জানা গেলেও এখনও এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি কর্তৃপক্ষের তরফে। এদিন সকালে মেট্রো রেলের কর্মীরা প্রথমে লাইনে সমস্যা লক্ষ্য করেন। এরপর ইঞ্জিনিয়াররা লাইনটি পর্যবেক্ষণ করেন বলে জানা গিয়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই মেট্রো চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। মেট্রো চলাচল যাতে দ্রুত স্বাভাবিক করা যায়, সেই জন্য নেওয়া হচ্ছে সমস্ত পদক্ষেপ। যদিও কখন পরিষেবা স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট নয়। লাইন পরীক্ষা করে দেখা হচ্ছে। যাত্রীদের সুরক্ষার কথা ভেবে যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, রাজ্যে কোভিড বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই মেট্রোর সংখ্যাও বাড়ানো হয়েছে। সপ্তাহের পাঁচদিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ২৭০-এর বদলে ২৭৬টি মেট্রো চলবে বলে জানানো হয়েছিল। এছাড়াও শনি ও রবিবার ২২৪টির বদলে ২৩০টি মেট্রো চলাচল করবে, জানানো হয় এমনটাও। উল্লেখ্য, চালু হয়েছে মেট্রো পরিষেবাও। কলকাতার আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/Mj4WJYi6F
Previous article
Next article

Leave Comments
Post a Comment