স্বস্তি! দেশে কোভিড সংক্রমণ নামল দেড় লাখের নীচে https://ift.tt/vf3FXoc - MAS News bengali

স্বস্তি! দেশে কোভিড সংক্রমণ নামল দেড় লাখের নীচে https://ift.tt/vf3FXoc

এই সময় ডিজিটাল ডেস্ক: ফের নিম্নগামী দেশের করোনা গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে এক লাখ ৪৯ হাজার ৩৯৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার ১৩ শতাংশ কমেছে সংক্রমণ। দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, মৃত্যুর সংখ্যা এক হাজার ৭২। এই সংখ্যাটাই ভয় ধরাচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন দু’ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩৫ হাজার ৫৬৯ জন। মোট করোনা মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ৫৫। দৈনিক পজিটিভিটির হার ৯.২৭ শতাংশ। টিকাকরণের হয়েছে ১৬৮.৪৭ কোটি মানুষের। বুধবার দেশে দ্বারা আক্রান্ত হয়েছিলেন এক লাখ ৭২ হাজার ৪৩৩ জন। যা মঙ্গলবারের তুলনায় ৬.৮ শতাংশ বেশি। ওইদিন করোনামুক্ত হয়েছিলেন দু' লাখ ৫৯ হাজার ১০৭ জন। ওইদিন করোনা প্রাণ কেড়েছিল এক হাজার আট জনের। ওইদিন কেরালাতেই কোভিডে মৃত্যু হয়েছে ৫০০ জনের। ২ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৬৫ জনের। এছাড়া অডিটের জন্য যুক্ত হয়েছে ৩৩৫ । বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩৩ হাজার ৯২১। দেশে কোভিড পজিটিভিটির হার ১০.৯৯ শতাংশ। এদিকে বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী, বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এক হাজার ৯১৬ জন। মহামারী শুরুর দিন থেকে এদিন পর্যন্ত বঙ্গে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২০ লাখ ০২ হাজার ১৬৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দু’হাজার ৬১৪ জন। যা নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬০ হাজার ৩০০ জন। রাজ্যে কোভিড মৃত্যুর সংখ্যা ৩৬। সরকারি তথ্য অনুযায়ী, বুধবার ৩৫ জনের মৃত্যু হয়েছিল রাজ্যে। । জানা গিয়েছে, এদিন বাংলায় পজিটিভিটির হার নেমে দাঁড়িয়েছে ৩.৯৬ শতাংশে। ওইদিন ৪৮ হাজার ৬৮১ জনের করোনা পরীক্ষা হয়েছিল।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/ouVzePS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads