Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/KrZiWj8
ভোটের মুখে গ্রেফতার পঞ্জাবের মুখ্যমন্ত্রীর ভাইপো https://ift.tt/J6C7YKa
এই সময় ডিজিটাল ডেস্ক: পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাইপোকে গ্রেফতার করল ED। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বেআইনি বালি পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলা হয়ে ভূপিন্দর সিং হানির বিরুদ্ধে। বৃহস্পতিবারই হানিকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ওইদিন বিকেলে হানিকে জিভাসবাদের জন্য ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। টানা আট ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ED আধিকারিকরা। এরপর গভীর রাতে গ্রেফতার করা হয় তাঁকে। ED আধিকারিকরা জানিয়েছেন, সাত কোটি ৯০ লাখ টাকা উদ্ধার হয়েছে ভূপিন্দরের বাড়ি থেকে। তাঁর সহযোগী সন্দীপ কুমারের বাড়ি থেকেও দু' কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।। সামনেই পঞ্জাবে নির্বাচন। অনগ্রসর শ্রেণীর উৎসবের কারণে ভোট প্রক্রিয়া পিছিয়ে গিয়েছিল ওই রাজ্যে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারি (মঙ্গলবার) মনোনয়ন জমা দেওয়া শুরু হবে পঞ্জাবে। ১ ফেব্রুয়ারির (মঙ্গলবার) মধ্যে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে হবে। সংশোধনীর তারিখ ২ ফেব্রুয়ারি (বুধবার)। মনোনয়ন প্রত্যাহার করার তারিখ ৪ ফেব্রুয়ারি (শুক্রবার)। তবে ভোটগণনার দিন পিছিয়ে দেওয়া হয়নি। ১০ মার্চই ভোটগণনা হচ্ছে। ভোটের খুঁটিনাটিি-
- মনোনয়ন শুরু- ২৫ জানুয়ারি (মঙ্গলবার)
- মনোনয়ন জমার শেষ তারিখ- ১ ফেব্রুয়ারি (মঙ্গলবার)
- সংশোধনীর শেষ তারিখ- ২ ফেব্রুয়ারি (বুধবার)
- মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ- ৪ ফেব্রুয়ারি (শুক্রবার)
- নির্বাচন- ২০ ফেব্রুয়ারি (রবিবার)
- ভোট গণনা- ১০ মার্চ (বৃহস্পতিবার)
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/KrZiWj8
Previous article
Next article

Leave Comments
Post a Comment