লতা মঙ্গেশকরের জীবনাবসান https://ift.tt/GQucUyh - MAS News bengali

লতা মঙ্গেশকরের জীবনাবসান https://ift.tt/GQucUyh

এই সময় ডিজিটাল ডেস্ক: 'শায়াদ ফির ইস জনম মে...মুলাকাত হো না হো...'। না সত্যিই আর 'মুলাকাত' হবে না তাঁর সঙ্গে। জীবনাবসান হল লতা মঙ্গেশকরের। আর সঙ্গীতজগৎ হারাল তাঁর উজ্জ্বলতম নক্ষত্রকে। ৯২ বছর বয়সে প্রয়াত সুরসম্রাজ্ঞী। রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সম্প্রতি করোনায় আক্রান্ত হন বর্ষীয়ান এই সঙ্গীতশিল্পী। শারীরিক অবস্থার অবণতি হতে থাকায় তাঁকে ICU-তে ভর্তি করা হয়। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন তিনি। তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করছিল গোটা দেশ। কিন্তু, শেষ পর্যন্ত অনুরাগীদের প্রার্থনা এবং চিকিৎসকদের সব চেষ্টা বিফলে গেল। সরস্বতী পুজোর পরদিনই না ফেরার দেশে চলে গেলেন 'সরস্বতীর বরকন্যা' লতা মঙ্গেশকর। এদিন সকালে দুঃসংবাদটি প্রথম জানান লতা মঙ্গেশকরের বোন ঊষা মঙ্গেশকর। তিনি বলেন, ''দিদি আর নেই। আজ সকালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।'' কিবদনন্তী শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ইটে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ''হরেক রকমের অনুভূতির গান গেয়ে আমাদের সমৃদ্ধ করেছিলেন লতা মঙ্গেশকর। কয়েক যুগ ধরে তিনি ভারতীয় চলচ্চিত্রের ধারা পরিবর্তনের সাক্ষী ছিলেন। চলচ্চিত্র এবং গানের জগৎ ছাড়াও ভারতের উন্নতির জন্যও সর্বদা ভাবনাচিন্তা ছিল তাঁর। মজবুত এবং উন্নততর দেশ দেখতে চেয়েছেন তিনি।'' একইসঙ্গে তাঁর সংযোজন, ''আমি গর্ববোধ করছি, বরাবরই তাঁর স্নেহ পেয়ে এসেছি। তাঁর সঙ্গে সাক্ষাৎ ভোলার নয়। তাঁর মৃত্যুতে আমি মর্মাহত।তাঁর পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁদের প্রতি সমবেদনা জানাই।'' গভীর শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/HMUnKDv
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads