Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/DUuxQaSJZ
বাড়বে তাপমাত্রা, বৃহস্পতিবার থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা https://ift.tt/DFJ7s5eO1
এই সময় ডিজিটাল ডেস্ক: কয়েকদিন ধরেই দাপট দেখাচ্ছে শীত ( West Bengal)। একের পর এক রেকর্ড। শীতের 'শীতঘুম' ভাঙায় খুশি শীতপ্রেমীরা। কিন্তু, 'দুঃসংবাদ'! আজ থেকেই চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু তাই নয়, পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ শীতের আরও এক ঝোড়ো ইনিংস একেবারে শেষের মুখে। শীত 'শেষ'! ১১.৮ ডিগ্রির হাঁড় কাঁপানো ঠান্ডাও যে চলতি মরশুমে উপভোগ করা সম্ভব তা ভাবেননি কলকাতাবাসী। কিন্তু, শেষ বেলায় যেন রেকর্ড ভাঙার নেশায় মত্ত ছিল ঠান্ডা। ঝোড়ো ইনিংস শেষ। কিন্তু, শীতের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছিল। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ থেকে চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। মাসের প্রথম দিন, মঙ্গলবার শহর কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির কাছাকাছি। এদিকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই পশ্চিমী ঝঞ্ঝার দরুন বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যে। ৪ ও ৫ তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কেমন থাকবে ? এদিন শহর কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে আকাশ কুয়াশাছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতাও। সোমবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিকে মঙ্গলবার একধাক্কায় বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। কবে, কোন কোন জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা? এদিন কুয়াশা দাপট দেখাতে পারে পূর্ব, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এই জেলাগুলিতে। এদিকে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র এবং শনিবার বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সরস্বতী পুজোতে দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলাতে হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-তে হতে পারে বৃষ্টিপাত। বুধবার বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে। কিন্তু, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গ জুড়ে ফের বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/DUuxQaSJZ
Previous article
Next article

Leave Comments
Post a Comment