বক্স অফিসে আসছে প্রভাস ঝড়! এদিনেই মুক্তি পাচ্ছে রাধে শ্যাম https://ift.tt/5IjOoJ7ZG - MAS News bengali

বক্স অফিসে আসছে প্রভাস ঝড়! এদিনেই মুক্তি পাচ্ছে রাধে শ্যাম https://ift.tt/5IjOoJ7ZG

Release Date: অনেক টালবাহানা শেষে জানা গেল কবে মুক্তি পাবে প্রভাসের বহু প্রতীক্ষিত ছবি Radhe Shyam। একাধিকবার এই ছবির রিলিজ ডেট বদল হয়েছে। বুধবার সকালে সামনে এল ফাইনাল ডেট। অভিনেত্রী নিজেই টুইট করে জানালেন ১১ মার্চ মুক্তি পাবে তাঁর ও Prabhas-এর ছবি রাধে শ্যাম। ছবির একটি নতুন পোস্টার এদিন শেয়ার করে পূজা লেখেন, ‘‘অসাধারণ এই প্রেম কাহিনির নতুন রিলিজ ডেট। সিনেমা হলে আসছে ১১ মার্চ।’’ প্রথমে কথা ছিল ২০২২-এর ১৪ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। কিন্তু সেই সময়ে কোভিডের বাড়বাড়ন্তে পিছিয়ে দিতে হয় এর রিলিজ। প্রায় এক দশক পর রোম্যান্টিক ছবিতে ফিরছেন দক্ষিণের সুপারস্টার প্রভাস। মাঝে বেশ কিছু ছবিতে তাঁকে শুধুই অ্যাকশন হিরো হিসেবে পাওয়া গেছে। তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য Bahubali ফ্রাঞ্চাইজ এবং Sahoo। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এই ছবির প্রেজেন্টার গুলশন কুমার ও টি-সিরিজ। প্রযোজনা করেছে UV Creations। ২০২০ সালের জুলাই মাসে সামনে Radhe Shyam ছবির ফার্স্ট লুক। ও পূজা হেগড়ে ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ভাগ্যশ্রী, মুরলি শর্মা, সচিন খেদকর, প্রিয়দর্শী, সাশা ছেত্রী, কুণাল রয় কাপুর এবং সত্যনকে। এই ছবির চিত্র পরিচালনার দায়িত্বে ছিলেন মনোজ পরমহংশ এবং প্রোডাকশন ডিজাইনার ছিলেন আর রবীন্দর। ভিএফএক্স প্রোডিউসার ছিলেন কমল কন্নন। টি-সিরিজের ভূষণ কুমার জানান, ‘সাহো বানানোর সময়ে প্রভাস ও ইউভি ক্রিয়েশনস-এর সঙ্গে কাজ করার দারুণ অভিজ্ঞতা হয়েছিল। এর পরেই আমরা পরবর্তী কাজ নিয়ে আলোচনা শুরু করি আর তখনই রাধে শ্যামের আইডিয়া মাথায় আসে। এই ছবির অ্যানাউন্সমেন্ট পোস্টারই দারুণ সাড়া ফেলেছে। আর এই ফার্স্ট লুকে প্রভাস ও পূজার রসায়ণের ঝলক পাবেন দর্শক।’ Prabhas-কে আগামীদিনে দেখা যাবে Nag Ashwin-এর ছবিতে। এই ছবিতেই তাঁর বিপরীতে দেখা যাবে বলিউডের হার্টথ্রব দীপিকা পাডুকোনকে (Deepika Padukone)। এছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চনও (Amitabh Bachchan)। Salaar ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে Shruti Haasan-কে। অন্যদিকে বলিউডের পরিচালক ওম রাউতের (Om Raut) ছবিতে প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন Kriti Sanon, Saif Ali Khan এবং Sunny Singh।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/DdMQY4qn0
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads