Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2Zb0ITS
বলিউডের সবচেয়ে হ্যান্ডসাম অভিনেতার খেতাব পেলেন সলমান! https://ift.tt/3x5cVG4
praises : একটা সময় ছিল যখন দেশের সবচেয়ে সুপরুষ অভিনেতা হিসেবে বিবেচিত হতেন। বয়স অনেক কিছুই কেড়ে নেয়। মুখে পড়ে বলিরেখার ছাপ। কিন্তু মনের বয়স থামিয়ে রাখা যায় জাদুকাঠির ছোঁয়ায়। ঠিক সেই ভাবেই আজও মনের দিক থেকে যুবকই থেকে গেছেন । থেকে গেছেন কয়েক দশক আগের সেই প্রাণখোলা মানুষটাই। আর তাই তো অকপটে বলতে পারেন Salman Khanই হলেন সবচেয়ে হ্যান্ডসাম অভিনেতা। কিছুদিন আগেই Ranveer Singh-এর শো The Big Picture-এ এসে বলেছিলেন, কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্রর জন্যে তাঁর মনে অগাধ সম্মান রয়েছে। তাঁকে নিজের ইন্সপিরেশনও বলেন সলমান খান। সেই ভিডিয়ো দেখার পরেই আপ্লুত ধর্মেন্দ্র সলমান সম্পর্কে এই উক্তি করেন। আপাতত ধর্মেন্দ্রর এই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে। The Big Picture-এ সলমানের এপিসোডের ভিডিয়ো শেয়ার করে ইনস্টাগ্রামে ধর্মেন্দ্র লেখেন, ‘প্রিয় সলমান, আমার সম্পর্কে এত সু্ন্দর কথা বলার জন্যে তোমাকে অনেক ভালোবাসা। আমি তো পুরনো হয়ে গেছি। কিন্তু বলিউডে তুমিই সবচেয়ে হ্যান্ডসাম অভিনেতা। তোমার সারল্যের জন্যই তোমাকে সবচেয়ে বেশি ভালোলাগে। বেঁচে থাকো... তোমার সুস্থ শরীর ও দারুণ জীবনের জন্য সব সময় প্রার্থনা করি।’ এই পোস্টে ৫ লাখ ৭০ হাজারের উপর লাইক ও ভিউ হয়েছে। সলমান খান এবং ধর্মেন্দ্রকে একসঙ্গে দেখা গিয়েছিল Pyaar Kiya To Darna Kya ছবিতে। অন্যদিকে ধর্মেন্দ্রর সঙ্গে আগামীদিনে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে Ranveer Singh-কেও। Karan Johar পরিচালিত Rocky Aur Rani Ki Prem Kahani-তে দেখা যাবে তাঁদের। রকি আর রানির আজব প্রেম কাহিনিতে একই সঙ্গে দেখা যাবে Dharmendra, Jaya Bachchan এবং Shabana Azmi-কে। ট্যুইটে করণ জোহর লেখেন, ‘এই ভেটারন লেজেন্ডদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমরা থ্রিলড। শ্যুটিং শুরু করার তর সইছে না।’ ট্যুইটে করণ জোহর আরও জানান Rocky আর Rani তাদের গোটা পরিবারকে নিয়ে বড় পর্দায় হাজির হবে ২০২২ সালে।উল্লেখ্য এর আগে Zoya Akhtar পরিচালিত ‘Gully Boy’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল আলিয়া ভাট-রণবীর সিং জুটিকে। না, আর পাঁচটা প্রেমের কাহিনির মতো হবে না রকি আর রানির লাভ স্টোরি। সে বিষয়ে নিশ্চিত করে দিয়েছেন স্বয়ং পরিচালক। বরং Karan Johar-এর বয়ানে এই প্রেমের কাহিনি আমাদের নাকি এক অনন্য সফরে নিয়ে যাবে, বদলে যাবে প্রেম কাহিনির মানে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2Zb0ITS
Previous article
Next article

Leave Comments
Post a Comment