Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3qYFlAv
বোনের বিয়েতে রাঞ্ঝা গানে সিদ্ধার্থের তুমুল নাচ মুহূর্তে ভাইরাল! https://ift.tt/3oNRmWK
Sidharth Malhotra Dance:পর পর বেশ কয়েকটা বছর খরা গেছে সিদ্ধার্থ মলহোত্রার জীবনে। কিন্তু তিনি যখন কামব্যাক করলেন তখন হইচই পড়ে গেল সব মহলে। কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি Shershaah। ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসা ফিল্ম ক্রিটিক থেকে শুরু করে সাধারণ দর্শকের মনে। এবার সেই ছবিরই হিট গান Ranjha-র তালে পা মেলালেন Sidharth Malhotra। তুতো বোনের বিয়েতে তুখড় নাচে মাতালেন মঞ্চ। ভিডিয়ো সামনে আসতেই ভাইরাল! তবে একটা গানে নেচেই পঞ্জাব কা মুন্ডা থামলেন না। বোনের বিয়ে বলে কথা! Morni গানের সঙ্গেও সমান এনার্জিতে মাতলেন নাচে। বিয়েতে আসা অতিথিদের আবদারও ফেললেন না। সবার সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুললেন সিদ্ধার্থ মলহোত্রা। কালো শেরওয়ানি এবং মেরুন পাগড়িতে হ্যান্ডসাম কোশেন্ট কয়েকগুণ বেড়ে গিয়েছে সিদ্ধার্থের। সেই ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, ‘দিল্লি কি শাদি’। সিদ্ধার্থ মলহোত্রাকে আগামীদিনে দেখা যাবে করণ জোহর পরিচালিত প্রথম অ্যাকশন ছবি Yodha-তে। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন Sagar Ambre এবং Pushkar Ojha। এই ছবি মুক্তি পাওয়ার কথা ২০২২ সালের ১১ নভেম্বর। তবে ছবিতে সিদ্ধার্থ মলহোত্রার বিপরীতে কাকে দেখা যাবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। Amazon Prime-এ মুক্তি পাওয়া ছবি দেখে শুধু যে দর্শকরা মুগ্ধ হয়েছেন তা নয়, ভালো লেগেছে ক্যাপটেন বিক্রম বত্রার পরিবার এবং আর্মি অফিসারদেরও। ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বিক্রম বত্রার যমজ ভাই Vishal Batra এবং তাঁর বাবা-মা গিরিধারি লাল বত্রা ও কমল কান্তা বত্রা। কার্গিলে ছেলের অমর যুদ্ধের দৃশ্যায়ন দেখে চোখ বেয়ে নেমে আসে জল। ছেলের ভূমিকায় Sidharth Malhotra অভিনয়ে মুগ্ধ তাঁরা। ভালো লেগেছে কিয়ারা আডবাণীকেও। ভারতীয় সেনা বাহিনীর তরফে উপস্থিত ছিলেন সেনা প্রধান MM Naravane, চিফ অফ আর্মি স্টাফ লেফট্যানেন্ট জেনারেল সি পি মোহান্তি, ভাইস চিফ অফ আর্মি স্টাফ কর্নেল সঞ্জীব জামওয়াল, কর্নেল ভূপিন্দর শাহি, কর্নেল রাজেশ আধাউ। প্রত্যেকেই জানান এই ছবি তাঁদের খুবই ভালো লেগেছে। শোনা গিয়েছে শেরশাহ ছবিটি করতে Sidharth Malhotra নিয়েছেন প্রায় সাত কোটি টাকা।এই ছবিতে ক্যাপ্টেন বিক্রম বাত্রার বান্ধবী ডিম্পল চিমার চরিত্রে অভিনয় করেছেন বলিউডের মিষ্টি নায়িকা Kiara Advani। রিপোর্ট বলছে ছবিটির জন্য কিয়ারা পারিশ্রমিক নিয়েছেন প্রায় ৪ কোটি টাকা। অভিনেতা Nikitin Dheer-কে এই ছবিতে দেখা গিয়েছে Ajay Singh Jasrotia-এর চরিত্রে। তিনি পেয়েছেন প্রায় ৩৫ লাখ টাকা।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3qYFlAv
Previous article
Next article

Leave Comments
Post a Comment