Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3nRSclY
সেক্সটিং বিতর্কের জের! অনির্দিষ্টকালের বিরতিতে টিম পেইন https://ift.tt/3oZXriT
এই সময় ডিজিটাল ডেস্ক: ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকেই অনির্দিষ্টকালের বিরতি গ্রহণ করতে চলেছে প্রাক্তন অজি টেস্ট অধিনায়ক টিম পেইন। শুক্রবার ক্রিকেট তাসমানিয়ার পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। সেক্সটিং বিতর্কের পরেই টেস্ট অধিনায়কত্ব ছেড়েছিলেন তিনি। তাঁর এই সিদ্ধান্ত বেশ কয়েকটি প্রশ্নের জন্ম দিয়েছে। তারমধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল, তিনি আদৌ আসন্ন অ্যাশেজ সিরিজ খেলবেন কিনা। আগামী ৮ ডিসেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। একটি বিবৃতিতে বলা হয়েছে, 'গত ২৪ ঘণ্টা ধরে টানা আলোচনার পর ক্রিকেট তাসমানিয়াকে টিম পেইন জানিয়েছেন, অদূর ভবিষ্যতের দিকে তাকিয়েই ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে তিনি অনির্দিষ্টকালের বিরতি নিতে চান।' সপ্তাহখানেক আগেই তাসমানিয়ার কিপার টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। ২০১৭ সালে তাসমানিয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত এক মহিলা কর্মীর সঙ্গে আপত্তিকর মেসেজ করেন টিম পেইন। তাঁর গোপনাঙ্গের ছবিও পাঠান সেই মহিলা। সেই থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া ঘটনার তদন্ত করছিল। পেইনের দাবি, তিনি তখনই তাঁর দোষ স্বীকার করে তদন্তে সহযোগিতা করেছিলেন। এরপর সম্প্রতি ভাইরাল হয় সেই মেসেজগুলো। তবে অধিনায়কত্ব ছাড়লেও টিম পেইন কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট দলের একনিষ্ঠ সদস্য হয়েই থাকবেন। পাশাপাশি অ্যাশেজ সফরের দিকেই তিনি তাকিয়ে রয়েছেন। ব্রিসবেনে আয়োজিত প্রথম ম্যাচে খেলার জন্য তিনি দলের সতীর্থদের থেকেও সমর্থন পেয়েছিলেন। কিন্তু, তারপরেও সকলকে কার্যত চমকে দিয়ে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করলেন। অস্ট্রেলিয়ার ওপেনার মার্কাস হ্যারিস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, গোটা দল টিম পেইনকে পূর্ণ সমর্থন করবে। অন্তত প্রথম টেস্ট ম্যাচে ওর খেলার পূর্ণ অধিকার রয়েছে। তবে এই সিরিজে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে কে নেতৃত্ব দেবেন, সেটা পাঁচ সদস্যের একটি প্যানেলই ঠিক করবে। তবে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন প্যাট কামিন্স স্টিভ স্মিথ। তবে এই প্যানেলে থাকবেন না কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি দলের প্রস্তুতির উপরেই ফোকাস করবেন।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3nRSclY
Previous article
Next article

Leave Comments
Post a Comment