Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3nt4bq8
৩ কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত মোদীর, কৃষকদের মাঠে ফেরার আবেদন https://ift.tt/3oI1pwv
এই সময় ডিজিটাল ডেস্ক: গত এক বছর ধরে তিন প্রত্যাহারের দাবিতে দফায় দফায় আন্দোলন হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। একাধিকবার সরকার- কৃষক বৈঠকেও সমস্যার কোনও সমাধানসূত্র সামনে আসেনি। কিন্তু, এবার এই বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার গুরু নানকের জন্মদিনে এই ঘোষণা করলেন মোদী। এদিন তিনি বলেন, 'আমাদের তরফেই হয়তো কোনও খামতি রয়ে গিয়েছে যে আমরা সব কৃষকদের বোঝাতে পারিনি। কিন্তু, আজ পবিত্র মন থেকে বলছি, যা করেছিলাম কৃষকদের জন্য করেছি। যা করছি কৃষকদের জন্য করছি।' এদিন একটি কমিটি গঠন করার কথাও বলেন মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, 'প্রাকৃতিকভাবে চাষাবাদ, ন্যূনতম সহায়ক মূল্য ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হবে। যেখানে থাকবেন কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা, কৃষি বিজ্ঞানীরা এবং কৃষকরা। আমাদের সরকার কৃষকদের জন্য কাজ করেন। বক্তব্যের প্রথম থেকেই দেশের ক্ষুদ্র কৃষকদের কথা শোনা গিয়েছিল মোদীর কণ্ঠে। তিনি বলেন, 'দেশের ১০০ জনের মধ্যে ৮০ জন ক্ষুদ্র কৃষক। তাঁদের জমির পরিমাণ ২ হেক্টরের থেকেও কম। কৃষকরা যাতে পরিশ্রমের বদলে পারিশ্রমিক পায় সেই জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষুদ্র কৃষকদের অগ্রাধিকার দেওয়ার চিন্তাভাবনা সবসময় করেছে সরকার। কৃষকদের সার্বিক উন্নতির কথা ভেবে ৩টি আইন আনা হয়েছিল। বহু ভাবনা চিন্তার পর এই আইন আনা হয়েছিল। দেশের বহু কৃষক সংগঠন, কোটি কোটি কৃষক এই আইনকে সমর্থন করেছে। সম্পূর্ণ পবিত্র চিন্তাভাবনা থেকে এই আইন নিয়ে আসা হয়েছিল। কিন্তু, কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি। হয়তো আমাদের তরফেই কোনও খামতি রয়ে গিয়েছে। আজ গুরু নানকের আবির্ভাব দিবসে এই তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলাম।'
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3nt4bq8
Previous article
Next article

Leave Comments
Post a Comment