Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3kBlqnm
উত্তুরে হাওয়া আর ঝিরঝিরে বৃষ্টির যুগলবন্দিতে শহরে শীতের আমেজ https://ift.tt/3FjpAb9
এই সময় ডিজিটাল ডেস্ক: রবিবার রাত থেকেই বৃষ্টিতে ভিজেছে মহানগরী। দোসর ছিল উত্তুরে হাওয়া। আর ঝোড়ো হাওয়ার যুগলবন্দিতে আপাতত শীতের আমেজ কায়েম হয়েছে গোটা শহরজুড়ে। যা মনে করিয়ে দিচ্ছে, তোরঙ্গ থেকে শীতপোশাক বের করার সময় এসে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার মূলত মেঘলা থাকবে আকাশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘাচ্ছন্নভাব কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন হালকা বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে আলিপুর। পাশাপাশি, চলবে ঝোড়ো হাওয়ার ব্যাটিং। জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির কাছাকাছি। রবিবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪। বাতাসের জলীয় বাষ্পের সর্বাধিক ও সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে ৯৪ এবং ৬৮ শতাংশ। বিগত ২৪ ঘণ্টায় শহরে ১.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কবে থেকে জাঁকিয়ে ? আবহাওয়াবিদ সুজীব করের কথায়, 'যেহেতু উত্তর দিক থেকে আগত বায়ুর শক্তি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, সেহেতু বলা যায় যে আগামী ২০ নভেম্বরের পর থেকে রাজ্যে শীতের অনুপ্রবেশ ঘটবে।' আলিপুর আবহাওয়া দফতরের আবার দাবি, আগামী ১৬ নভেম্বর থেকেই রাজ্যে শীতের আমেজ তৈরি হবে। কিন্তু, শীতের প্রাক মুহূর্তে বৃষ্টি কোনওভাবে শীতের প্রভাব কমিয়ে দেবে না তো? এ প্রসঙ্গে সুজীব কর বলেন, ‘বঙ্গোপসাগরে জলের তাপমাত্রার খুব একটা হেরফের হচ্ছে না। যার ফলে শীত এ বছর সক্রিয় হলেও, মাঝেমাঝে বিচ্ছেদ পড়বে। অর্থাৎ গরমের চিত্র দেখা যাবে। তারপরে মেঘাচ্ছন্নতা তৈরি হবে। বৃষ্টিপাত হবে। আবার শীত পড়বে।' তাঁর আরও সংযোজন, 'তবে এবারে দীর্ঘ শীতকাল আসছে। কলকাতার মানুষ যে ঠান্ডা উপভোগ করতে চান, তা পারবেন। কারণ, এ বছর জাঁকিয়ে শীত পড়বে।' কতদিন স্থায়ী হবে শীত? আবহাওয়াবিদ জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের আবহাওয়া থাকবে রাজ্যে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3kBlqnm
Previous article
Next article

Leave Comments
Post a Comment