Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3ClpIoW
মঙ্গলে আলু সস্তাই, বাজারে এখনও মিলছে ইলিশ https://ift.tt/30t4mIJ
এই সময় ডিজিটাল ডেস্ক: সস্তা হতে শুরু করেছে সবজির বাজার। বেশ কয়েকটি সবজির দাম কমেছে। একেবারে ছোট ফুলকপি মিলছে 20 টাকা থেকে। সস্তায় বিকোচ্ছে আলুও। বিক্রেতারা জানাচ্ছেন আরও শীতের ফসল বাজারে আসলেই দাম আরও কমবে। তবে টমেটো এখনও 80 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। গত কয়েকদিনের তুলনায় দাম কিছুটা কম থাকলেও পুরোটা হিসেব করে দেখলে দেখা যাচ্ছে দাম রয়েছে চড়াই। ফলে ক্রেতাদের পকেট থেকে খসছে অতিরিক্ত টাকা। মঙ্গলবার বাজারদর কেমন থাকবে, তা অনেকটা নির্ভর করবে সোমবারের পাইকারি বাজারদরের উপর। একনজরে দেখে নেওয়া যাক, সোমবারের পাইকারি বাজারদর টমেটো - 50 থেকে 65 টাকা প্রতি কেজি ভেন্ডি - 36 থেকে 40 টাকা প্রতি কেজি পালং -30 থেকে 40 টাকা প্রতি কেজি ফুলকপি - 12 থেকে 30 টাকা প্রতি পিস বাঁধাকপি - 20 থেকে 30 টাকা প্রতি পিস পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 13-16 টাকা। মঙ্গলবার খুচরো বাজার দর (Tuesday ) আলু- 16 টাকা থেকে 22 টাকা প্রতি কেজি পালং - 50 থেকে 65 টাকা টমেটো - 80 টাকা থেকে 100 টাকা প্রতি কেজি বাঁধাকপি - 25 থেকে 30 টাকা প্রতি পিস ফুলকপি - 20 টাকা থেকে 40 টাকা প্রতি পিস মঙ্গলবারে খুচরো বাজারে মাছের দর (Tuesday ) ছোট ইলিশের দাম রয়েছে 200 থেকে 500 টাকা বড় ইলিশ বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকা দরে কাতলা মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 240 টাকা দরে রুই মাছ বিক্রি হচ্ছে 130 থেকে 180 টাকা দরে তেলাপিয়া বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা দরে ট্যাংরা বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 250 টাকা দরে বড় মাছ তুলনামূলক কিছুটা সস্তা হলেও ছোট ও জিওল মাছের দামে কিন্তু আগুন। বাজার দর জানা কেন জরুরি? বাজার দর (Market Price) জেনে বাজারে গেলে ঠকে যাওয়ার সম্ভাবনা প্রায় থাকেই না। ফলে এই দর জেনেই বাজারে যাওয়া উচিত। পাঠকেরা কোন কোন জিনিসের দর জানতে চাইছেন, তা লিখছেন আমাদের কমেন্ট বক্সে। আপনিও জানান আর কোন কোন দ্রব্যের অন্তর্ভুক্তি চান।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3ClpIoW
Previous article
Next article

Leave Comments
Post a Comment