Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3nE6Cq3
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, শীঘ্রই নামবে তাপমাত্রার পারদ https://ift.tt/30LgHIy
এই সময় ডিজিটাল ডেস্ক: যাই যাই করেও আর পিছু ছাড়ছে না বৃষ্টি। নিম্নচাপের বাধায় দুয়ারে এসেও বাংলায় ঢুকতে পারছে না শীত। শরৎ পেরিয়ে হেমন্তের শেষেও নিম্নচাপের প্রভাবে বঙ্গের মেঘলা আকাশে বৃষ্টির ভ্রুকূটি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে শীত নিয়েও সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। এই সপ্তাহ শেষেই পারদ পতনের পূর্বাভাস। কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ু উপকূলে এগোচ্ছে। যার ফলে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং পূবালি হাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা। জলীয় বাষ্পের কারণে লাগাতার বাড়ছে আর্দ্রতা। ফলে দিনে রাতে শীতের আমেজ উধাও। তাপমাত্রার কোন উল্লেখযোগ্য পরিবর্তন আগামী ৪৮ ঘণ্টায় হবে না। তবে তারপরে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টি। তবে পরবর্তী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। কলকাতার ক্ষেত্রে নভেম্বর মাসের ২৬ তারিখের পর থেকে ১৮ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি নামবে। কোন জেলায় বৃষ্টিপাত? দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত নয়, জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে এই সপ্তাহের শুরুতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3nE6Cq3
Previous article
Next article

Leave Comments
Post a Comment