Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3Cp64bR
বাবুল আমার বন্ধু ,তবে জননেতা-সংগঠক নন: শুভেন্দু https://ift.tt/3lA7BFf
এই সময় ডিজিটাল ডেস্ক: বাবুল সুপ্রিয়র রাজনীতি ছাড়ার ঘোষণায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। কিন্তু, তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ অনেকটাই চমকে দিয়েছে রাজ্যবাসীকে। তৃণমূলে যোগদান করেছেন এই BJP সাংসদ। তাঁর এই দলবদল নিয়ে যখন মুখে কুলুপ এঁটেছেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ তখন এই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাবুলের দলত্যাগ নিয়ে শুভেন্দু... দলত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বলেন, 'এই বদলের আগে দলকে জানানো উচিত ছিল বাবুল সুপ্রিয়র। তাঁর BJP ত্যাগে দলের কোনও ক্ষতি হবে না। বাবুল সুপ্রিয় জননেতা নন। এমনকী, তিনি একজন ভালো সংগঠকও নন। যদিও তিনি আমার ভালো বন্ধু।' শুভেন্দু এই মন্তব্য অত্যন্ত অর্থবহ বলে মনে করা হচ্ছে। এদিকে, বাবুল সুপ্রিয় BJP ত্যাগ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি দিলীপ ঘোষ। এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বই কথা বলবে বলে দাবি তাঁর। অন্যদিকে, বাবুল সুপ্রিয়র BJP ছাড়া নিয়ে সরব রাজ্য BJP-র নেতারা। এই প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার বলেছেন, 'বাবুল একজন শিল্পী। ২০১৪ সালে BJP-তে যোগ দিয়ে তিনি সাংসদ এবং মন্ত্রী হয়েছেন। কিন্তু, মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পরেই হঠাৎ সুর বদল করেছেন তিনি। কোনও একজন ব্যক্তির থেকে দল অনেক বড়। ওনার আদর্শ নিয়ে প্রশ্ন উঠছে। ' এই প্রসঙ্গে শমিক ভট্টাচার্য বলেন, 'একমাত্র মন্ত্রী হওয়াই বাবুল সুপ্রিয় লক্ষ্য ছিল।' BJP নেতা রাহুল সিনহার কটাক্ষ, 'কেউ যদি দলে পদ না পান এবং সেই কারণে দলত্যাগ করেন সেক্ষেত্রে তাঁর বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে। তাঁকে যদি অসম্মান করা হতো, গুরুত্ব না দেওয়া হত সেক্ষেত্রে তাঁর আত্মপক্ষ সমর্থনের জায়গা ছিল। কিন্তু, মন্ত্রিসভা থেকে সরানোর পরেই দলত্যাগ করায় আদর্শ নিয়ে প্রশ্ন তো উঠবেই।' এদিকে, তৃণমূলে যোগদান করার পর বাবুল সুপ্রিয় সাংবাদিক বৈঠকে বলেন, 'বাংলার মানুষের সেবা করতে চেয়েছি সবসময়। আমি কাজ করতে পছন্দ করি। আমি আশা করছি দল আমাকে যে দায়িত্ব দেবে তা আমি পালন করব। তৃণমূলে যোগ দিয়ে আমি গর্বিত।' তিনি আরও বলেন, 'রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত আমার আবেগের বশে নেওয়া। আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত সবসময় ভুল হয় তা নয়। আমার এই সিদ্ধান্ত যে যার মতো করে ব্যাখা করবে। কিন্তু, মানুষের সেবার জন্য যে সুযোগ পেয়েছি তা গ্রহণ করেছি।'
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3Cp64bR
Previous article
Next article

Leave Comments
Post a Comment