Bigg Boss OTT: শিরোপা জয়ী দিব্যা, ভিউয়ারের চাপে ক্র্যাশ করল Voot অ্যাপ https://ift.tt/3hKgdZ4 - MAS News bengali

Bigg Boss OTT: শিরোপা জয়ী দিব্যা, ভিউয়ারের চাপে ক্র্যাশ করল Voot অ্যাপ https://ift.tt/3hKgdZ4

এই সময় ডিজিটাল ডেস্ক: OTT জিতলেন দিব্যা আগরওয়াল। শমিতাকে পিছনে ফেলে বিজয়িনীর মুকুট মাথায় তুললেন তিনি। শনিবার KJo সঞ্চালিত রিয়েলিটি শোর অন্তিম পর্ব ছিল। সাড়ম্বরে শুরু হয়েছিল Bigg Boss OTT Finale। নাচে, গানে, আড্ডায় জমজমাট ওই পর্বের দিকে তাকিয়ে ছিলেন অগণিত নেটিজেন। একের পর এক টুইস্টও আসে গেমে। শেষ পর্বে পৌঁছেছিলেন পাঁচ মহারথী। শমিতা শেট্টি, রাকেশ বাপাট, , প্রতীক সেহজপাল এবং নিশান্ত ভাটের শেষ পর্বের লড়াই দেখার জন্য রীতিমতো পপকর্ন হাতে প্রহর গুনছিল সারা ভারত। এদিন প্রথমেই একটি টুইস্ট সামনে আনেন করণ জোহর। বিশেষ একটি স্যুটকেস প্রতিযোগীদের সামনে রাখা হয়। KJo জানান, যিনি ওই স্যুটকেস নিয়ে প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে যাবেন, তিনি সরাসরি তে এন্ট্রি নিতে পারবেন। এই আকর্ষণীয় অফার ছাড়েননি প্রতীক সেহজপাল। রুপোলি স্যুটকেস হাতে OTT হাউস ছেড়ে বেরিয়ে যান তিনি। এরপরেই ঘোষণা হয় সেকেন্ড রানার আপের নাম। রাকেশ বাপাটকে বিদায় নিতে হয় রিয়েলিটি শোর এই ধাপে। শেষ তিনের লড়াইয়ে পৌঁছেছিলেন শমিতা, দিব্যা এবং নিশান্ত। তবে এবারের গেম যে দ্বিমুখী তা প্রথম থেকেই জানত দর্শককূল। তাই টপ টুতে এদিন শমিতা বনাম দিব্যার লড়াই দেখেছে দর্শক। শেষের দানে বাজিমাত করলেন রিয়েলিটি শোর কুইন দিব্যা। জিতলেন ২৫ লাখ টাকার প্রাইজ মানি। শনিবার রাতে -এর জয়ের কথা সবার আগে জানান Bigg Boss এর প্রাক্তন বিজেতা গওহর খান। তিনি বলেন, দিব্যা আগরওয়াল, আপনাকে অভিনন্দন। বিজেতা আবারও ট্রফি বাড়ি নিয়ে গেলেন। শমিতা শেট্টি, নিশান্ত আপনারাও ভালো খেলেছেন। প্রতীক BB15 এ দেখা হবে’। এদিন শমিতা শেট্টি শো থেকে আউট হয়ে যাওয়া মাত্রই দর্শকের চাপে দেশের একাধিক জায়গায় VOOT অ্যাপ ক্র্যাশ করে গিয়েছিল। যার ফলে কে জিতল, তা সরাসরি দেখার সুযোগ হয়নি অনেকেরই। প্রাক্তন বিগ বস বিজেতা গওহর তাই বিষয়টি পরিষ্কার করে দিয়েছিলেন হয়ত। তবে ভুটের তরফ থেকে বিষয়টি নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। আসলে শমিতা যে এবারের হাই ভোল্টেজ প্রতিযোগী, তা বলাই বাহুল্য। রাজ কুন্দ্রার মামলা চলাকালীনই বিগ বস শুরু হয়। সে সময় শমিতা আর তাঁর জামাইবাবুর সম্পর্ক নিয়ে একাধিক গুজব রটেছিল। ফলে গসিপ লাভারদের কাছে বিনোদনের আল্টিমেট মাধ্যম হয়ে গিয়েছিল বিগ বস OTT। শোতে রাকেশ বাপটের সঙ্গে কেমিস্ট্রি জমে ওঠে শমিতার। এমনকী এদিনও শমিতা এবং রাকেশকে অন স্ক্রিন চুমু খেতে বলেন দিব্যা। আর সেই কারণেই বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল ফাইনাল এপিসোডে। তবে আল্টিমেট উইনার হলেন দিব্যাই। তাঁর যাত্রাপথ মোটেও সহজ ছিল না। বারবার অগ্নিপরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। মাঝে শো-র সঞ্চালক করণ জোহরের সঙ্গেও বচসায় জড়িয়েছিলেন দিব্যা। KJO সর্বসমক্ষে তাঁকে ভর্ৎসনাও করেছেন। তবে গেমে দুর্দান্ত ফাইট ব্যাক করেছেন অভিনেত্রী। শেষের দানেও দমদার টক্কর দিয়েই অবশেষে জিতলেন।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3zmeezS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads