Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3heWBMb
ফের ভাইরাল ‘বচপন কা পেয়ার’ খ্যাত সহদেব, এবার ঝড় তুলল তার গাওয়া 'বেলা চাও' https://ift.tt/3ha1y8U
এই সময় ডিজিটাল ডেস্ক: ‘বচপন কা পেয়ার’ সুপারহিট। র্যাপার বাদশার সঙ্গে 'ভাইরাল বয়' সহদেব দিরদোওর 'জানে মেরি জানেমন... ' ঝড় তুলেছিল ইন্টারনেটে। তবে এবার আর ‘বচপন কা পেয়ার’ গেয়ে নয়, '' -এ গলা মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সহদেব। নিয়ে দর্শকের উন্মাদনা নতুন সিজন আসার আগেই চোখে পড়েছিল। এই ওয়েব সিরিজের 'বেলা চাও' -এ মজে গোটা নেটপাড়া। বাসে, ট্রামে, মেট্রোতে নিয়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময় 'বেলা চাও' -এর ‘সহদেব ভার্সন’ নিয়ে তুমুল হইচই নেটিজেনদের মধ্যে। বইছে লাইকের বন্যা। কয়েকজন সুর নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিলেও সহদেবকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে নেটনাগরিকরা। ২০১৯ সালে ময়ূর নাদিয়ার ক্লাসে বসে গান গেয়েছিল ছত্তিশগড়ের সুকনা গ্রামের বাসিন্দা সহদেব দিরদো। তার গাওয়া ‘বচপন কা পেয়ার’-যে রাতারাতি তাঁর জীবন বদলে দেবে, তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি সহদেব। এই গানটি ভিডিয়ো রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন সহদেবের শিক্ষক। এরপর সেই গানই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। রাতারাতি ভাইরাল হয় এই কিশোর। এই ভাইরাল ভিডিয়ো দেখেই সহদেবকে গান গাওয়ার সুযোগ করে দেন বাদশা। নতুন রূপে সহদেবকে দর্শকদের সামেন হাজির করেন তিনি। সেই গানও 'ওভার নাইট হিট'। গানটিতে বাদশা, সহদেব ছাড়াও দেখা গিয়েছে আস্থা গিল এবং রিকোকে। নতুন ‘বচপন কা পেয়ার’ এর লিরিক্স লিখেছিলেন বাদশা নিজেই। এদিকে, মানি হাইস্ট নিয়ে উন্মাদনার শেষ নেই। ৩ সেপ্টেম্বর, শুক্রবার নেটফ্লিক্সে রিলিজ করেছে এই জনপ্রিয় ওয়েব সিরিজ। মানি হাইস্ট-এর পঞ্চম সিজন আসার আগেই 'বেলা চাও'-এর সুরে 'জলদি আও' গানটি চরম ভাইরাল হয়। এই সিজনের জন্য কতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন দর্শকরা, তা এই গানের মধ্য দিয়েই যেন বোঝানোর চেষ্টার করা হয়েছিল। ট্রামে চড়ে 'বেলা চাও'-এর সুরে সিরিজপ্রেমী বাঙালিরা গেয়ে উঠছিলেন 'জলদি আও'। এবার সহদেবের গলায় সেই 'বেলা চাও' শুনে আপ্লুত নেটনাগরিকরা। ভিডিয়োটি ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে ইন্টারনেটে। আবারও এই কিশোরকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। মানি হাইস্ট এবং ‘বচপন কা পেয়ার’ উভয় ভক্তরাই এখানে এক এবং অভিন্নভাবে ভিডিয়োটিকে ভালোবাসা দিচ্ছেন। নেটনাগরিকদের প্রশ্ন ‘বচপন কা পেয়ার’, ‘বেলা চাও’-এর পর কী? কোন নতুন গান শোনা যাবে সহদেবের গলায়!
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3heWBMb
Previous article
Next article

Leave Comments
Post a Comment