Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3tpHjJe
আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব CBI-এর https://ift.tt/3BSDVcW
এই সময় ডিজিটাল ডেস্ক: (ICore) সংক্রান্ত মামলায় ফের একবার পার্থ চট্টোপাধ্যায়কে তলব CBI-এর। সূত্রের দাবি, ১৩ সেপ্টেম্বর তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও দু'বার পার্থ চট্টোপাধ্যায়কে () হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, তখন বিধানসভা নির্বাচনে ব্যস্ত থাকার কারণ জানিয়ে তলব এড়িয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা। এবার তিনি হাজিরা দেবেন কিনা সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, আইকোরের অনুষ্ঠান মঞ্চে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। তৃণমূলের মহাসচিবকে CGO কমপ্লেক্সে তলব করা হয়েছে। সূত্রের দাবি, আইকোর সংক্রান্ত মামলাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে CBI। এর আগে চলতি বছরর মার্চে আইকোর চিটফান্ড মামলায় পার্থকে তলব করা হয়েছিল CBI-এর তরফে। সে সময় নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন বলে তলব এড়িয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'আমি এমন কোনও কাজ করি না, যে তলব করবে।' এবারেও সামনে রয়েছে ভবানীপুর উপ-নির্বাচন। সেখানে যে নেতাদেরকে সংগঠনকে সুচারু ভাবে পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ও। ফলে এবারেও তিনি হাজিরা দেবেন কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি। বেআইনি অর্থলগ্নি সংস্থা আইকোর নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI ও ED। এই মামলায় আইকোরের মালিক অনুকূল মাইতিকে গ্রেফতারও করেছিল CBI। কিন্তু গত বছর জেলে থাকা অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। শুধু আইকোর মামলা না, কয়লা পাচার, রোজভ্যালি সহ একাধিক মামলায় তদন্ত করছে সিবিআই। এছাড়া ভোট পরবর্তী হিংসা মামলা নিয়েও তদন্ত চলছে জোর কদমে। তৃণমূলের অভিযোগ, বারেবারে তৃণমূলের জনপ্রতিনিধিদের ডেকে পাঠানোর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। বিস্তারিত আসছে...
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3tpHjJe
Previous article
Next article

Leave Comments
Post a Comment