Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3nJOknF
জোড়া ঘূর্ণাবর্তের জের, কলকাতা সহ একাধিক জেলায় দিনভর চলবে বৃষ্টিপাত https://ift.tt/3Ao4rL7
এই সময় ডিজিটাল ডেস্ক: জোড়া ঘূর্ণাবর্তের জেরে আজ দিনভর চলবে বৃষ্টিপাত। দুই বঙ্গেই ভারী বৃষ্টি হতে পারে, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকঘণ্টার মধ্যেই বৃষ্টি শুরু হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, হাওয়া অফিস সূত্রে খবর এমনটাই। কী কারণে বৃষ্টিপাত? আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস জানান, উত্তর বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে একটি নিম্নচাপ অক্ষরেখা। অন্যদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এছাড়া দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই দুই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার দরুন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা জামশেদপুর এর উপর দিয়ে দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? আজ রবিবার শহর কলকাতায় বৃষ্টি বাড়বে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার আধিক্য অস্বস্তি বাড়াবে। দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা? হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, উত্তর এবং দক্ষিণ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায়। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়ায়। উত্তরবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা? উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে মূলত পার্বত্য এলাকায়। আজ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং আলিপুরদুয়ারের একাংশে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। নতুন সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে সোম এবং মঙ্গলবার রাজ্যের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে বুধবার থেকে পরিবর্তন হবে পরিস্থিতির। নতুন করে কোনও নিম্নচাপ তৈরি না হলে সপ্তাহের তৃতীয় দিন থেকে পরিষ্কার থাকবে আকাশ, কমবে বৃষ্টিপাত। ভারতের অন্যান্য রাজ্যে কেমন থাকবে আবহাওয়া? আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশে। এছাড়াও রাজস্থান এবং গুজরাটের একাধিক অংশে ভারী থেকে অতি ভারী বৃ্ষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃষ্টিপাত বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। কাশ্মীর, লাদাক, হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডের কিছু এলাকায়।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3nJOknF
Previous article
Next article

Leave Comments
Post a Comment