Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3jxLiPz
গাড়িতে ট্রাকের ধাক্কা, দুর্ঘটনায় জখম দিব্যেন্দু অধিকারী https://ift.tt/3lIw2Ci
এই সময় ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য প্রাণ রক্ষা তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর। শনিবার রাতে কাঁথিতে নিজের বাড়িতে ফেরার সময় একটি দুর্ঘটনায় পড়ে তাঁর গাড়ি। জানা গিয়েছে, প্রচণ্ড গতিতে থাকা একটি ট্রাক এসে ধাক্কা মারে সাংসদের গাড়িতে। ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় ট্রাকটি। ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কে চন্ডীপুর থানার মগরাজপুরের কাছে। ঘাতক গাড়িটির খোঁজ শুরু করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নন্দকুমার দিঘা ১১৬ বি জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। আচমকা তীব্র গতিতে এসে ধাক্কা মারে ঘাতক গাড়িটি। ট্রাকের ধাক্কার তীব্রতায় সাংসদের গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। পায়ে চোট পান দিব্যেন্দু অধিকারীও। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তাঁকে। নন্দকুমারের এঁড়াশাল স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর সাংসদ ফের কাঁথির উদ্দেশে রওনা দেন। এখনও ঘাতক গাড়িটির সন্ধান পাওয়া যায়নি। সম্প্রতি TMC MP দিব্যেন্দু অধিকারীর বাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোঁড়া ও ভাঙচুরের অভিযোগ উঠল কাঁথিরই এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় তৃণমূলের ওই নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সাংসদ। পরে অভিযুক্ত তৃণমূল নেতা কাঁথি (১) পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3jxLiPz
Previous article
Next article

Leave Comments
Post a Comment