ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে, কেমন থাকবে কলকাতার আবহাওয়া? https://ift.tt/388wbHe - MAS News bengali

ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে, কেমন থাকবে কলকাতার আবহাওয়া? https://ift.tt/388wbHe

এই সময় ডিজিটাল ডেস্ক: ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বাড়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বেড়েছে অস্বস্তি। অন্যদিকে, বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গ। আজও পরিস্থিতির বিশেষ বদল হবে না, আবহাওয়া দফতর সূত্রে খবর এমনটাই। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে মৌসুমী অক্ষরেখা পাটনা থেকে বালুরঘাট হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এদিকে উত্তর রাজস্থানে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। রাজস্থান থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া মঙ্গলবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও এদিন ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। এদিকে, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে রয়েছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। শুধু মঙ্গলবারই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে বুধবারও। এদিন আলিপুরদুয়ার,কোচবিহারে অতি ভারী বৃষ্টি এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায়। কলকাতায় কি বৃষ্টিপাত হতে পারে? এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাসিন্দারা। তাপমাত্রা বাড়ার পাশাপাশি অস্বস্তি বাড়াচ্ছে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও। আগামী ২৪ ঘণ্টা কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ,ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে। মঙ্গলবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ। অন্যান্য রাজ্যের আবহাওয়া এদিকে, আজও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাত হতে পারে। মেঘালয়ে হতে পারে প্রবল বৃষ্টিপাত। এছাড়াও সিকিম, বিহারেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3sU89t7
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads