দ্রুত গতিতে বিশ্বে ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়্যান্ট, বিশেষ সতর্কবার্তা WHO প্রধানের https://ift.tt/3yZuSWr - MAS News bengali

দ্রুত গতিতে বিশ্বে ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়্যান্ট, বিশেষ সতর্কবার্তা WHO প্রধানের https://ift.tt/3yZuSWr

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনার তৃতীয় ঢেউ নিয়ে চিন্তায় বিজ্ঞানীরা। এরইমধ্যে নতুন করে কোভিডের ডেল্টা ভ্যারিয়্যান্ট নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)। সম্প্রতি WHO-র প্রধান টেড্রস অ্যাডানম গ্যাব্রিয়েসাস জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনার এই প্রজাতি। তিনি আরও বলেন, গত ৪ সপ্তাহ ধরে বিশ্বে করোনা সংক্রমণের গ্রাফ ফের একবার ঊর্ধ্বমুখী। টেড্রসের কথায়, 'বিশ্বের ১০৪টি দেশে ছড়িয়ে পড়েছে ডেল্টা ভ্যারিয়্যান্ট। বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনার এই প্রজাতি। এই পরিস্থিতিতে সামান্যতম অসচেতনতা বড় বিপদ ডেকে আনতে পারে।' গত বছর শেষের দিক থেকে ছড়িয়ে পড়া করোনার ভ্যারিয়েন্ট B.1.617.2-এর জেরে দেশজুড়ে দ্বিতীয় ঢেউ দেখা দেয়। এদিকে ডেল্টা প্লাস স্ট্রেনে রয়েছে K417N মিউটেশন। যেটাকে প্রাথমিকভাবে B.1.617.2.1. ভ্যারিয়েন্ট বলা হয়েছে। ভারতে দ্বিতীয় কোভিড ঢেউয়ের ভয়াবহতার জন্য এই স্ট্রেনকেই দায়ী করা হচ্ছে। WHO প্রধান বলেন, 'এখনও বিশ্বের বহু দেশে টিকাকরণের কাজ সম্পন্ন হয়নি। ফলে বর্তমানে করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে না চললে ঘনিয়ে আসতে পারে বিপদ।' প্রসঙ্গত, করোনার ( ) মোকাবিলায় বিগত কয়েকদিন ধরেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা। কিন্তু, দ্বিতীয় ঢেউয়ের দাপট কিছুটা কমতেই দেশবাসীর একাংশের গা-ছাড়া মনোভাব উদ্বেগ বাড়াচ্ছে। পর্যটনস্থলগুলিতে পর্যটকদের ভিড় রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে ফের সতর্কতার সুরে বলা হল, কোনওভাবেই কোভিডের তৃতীয় ঢেউয়ের পূর্বাভাসকে হাল্কা ভাবে নেবেন না। এটাকে আবহাওয়ার পূর্বাভাস মনে করবেন না। এই প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, 'লোকেরা তৃতীয় ঢেউকে আবহাওয়ার পূর্বাভাসের মতো করে ভাবছে। তৃতীয় ঢেউয়ের সতর্কতাকে আমাদের গুরুত্ব সহকারে দেখা উচিত'। উল্লেখ্য, সংক্রমণ সামান্য কমতেই পাহাড়ে ঢল নেমেছিল পর্যটকদের।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3hDaaFL
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads