Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ranW6c
সাতসকালে দুর্ঘটনা, মাঝ রাস্তায় দাউ দাউ করে জ্বলল ছোট পণ্যবাহী ট্রাক https://ift.tt/3kdaVXN
এই সময় ডিজিটাল ডেস্ক: সাতসকালে দুর্ঘটনা। মাঝরাস্তায় আগুন লাগল একটি ছোট পণ্যবাহী ট্রাকে। বুধবার কলকাতা থেকে হাওড়াগামী একটি ট্রাকে আচমকাই আগুন লেগে যায়। জানা গিয়েছে, দ্বিতীয় হুগলি সেতুর উপর টোল প্লাজাটি পার করার পরেই আচমকা আগুন ধরে যায় গাড়িটিতে। প্রাথমিকভাবে হকচকিয়ে যান চালক। পরে অবশ্য গাড়ি থেকে বার হন তিনি। সাতসকালে রাস্তার উপর একটি ছোট ধরার ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। এদিকে গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১টি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় নেভে আগুন। কী কারণে এই অগ্নিকাণ্ড, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে পণ্যবাহী এই গাড়িটি। ট্রাক চালক জানান, আগুন লাগার সুযোগ নিয়ে ট্রাকের মালপত্র লুটের চেষ্টা হয়েছিল। এদিকে, পন্যবাহী এই ট্রাকটিতে ছিল অনেক জিনিসপত্র। ফলে আগুন ছড়িয়ে পড়লে আরও বেশি ক্ষতি হত বলে আশঙ্কা করা হচ্ছিল।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ranW6c
Previous article
Next article

Leave Comments
Post a Comment