Tokyo Olympics 2020: কাজাকিস্তানকে হারিয়ে দারুণ শুরু ভারতীয় তিরন্দাজ দলের https://ift.tt/3eXinCZ - MAS News bengali

Tokyo Olympics 2020: কাজাকিস্তানকে হারিয়ে দারুণ শুরু ভারতীয় তিরন্দাজ দলের https://ift.tt/3eXinCZ

এই সময় ডিজিটাল ডেস্ক: সোমবার অলিম্পিকে কাজাকিস্তানকে হারিয়ে দারুণ শুরু করল ভারতীয় তিরন্দাজ দলের পুরুষ বিভাগ। 6-2-এ কাজাকিস্তানের টিমকে হারাল ভারতের পুরুষ তিরন্দাজ টিমের অতনু দাস, প্রভিন যাদব, তরুণদীপ রাই। দেশের হয়ে অলিম্পিকে দারুণ শুরু করেছেন অতনু দাস। তিনি পাঁচ বার 10 পয়েন্ট জিতেছেন। 55-54, 52-51, 56-57, 55-54 -তে কাজাকিস্তানকে মাত দিয়েছে ভারত। কাজাকিস্তানকে হারিয়ে ভারত এই প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে পোঁছে গেল। এবার অতনুরা মুখোমুখি হবেন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। তিরন্দাজ দলের পুরুষ বিভাগের দারুণ শুরুতে তাঁদের ঘিরে পদক জয়ের আশা আরও জেরদার হচ্ছে। প্রসঙ্গত, দেশে পদক আসার ক্ষেত্রে ভারতের বড় ভরসা রয়েছে তিরন্দাজি প্রতিযোগিতা। তবে র‌্যাঙ্কিং রাউন্ডে অনেকটাই পিছিয়ে শেষ করেন ভারতীয় তিরন্দাজরা। এবার কাজাকিস্তানকে হারিয়ে বেশ কিছুটা আত্মবিশ্বাস বাড়িয়ে তুলল তিরন্দাজ দলের পুরুষ বিভাগ। অন্যদিকে চতুর্থ দিনে অলিম্পিকের ফেন্সিং প্রতিযোগিতায় ফ্রান্সের কাছে হার হল ভারতের ভবানী দেবীর। ফ্রান্সের মানঁ ব্রুনের কাছে হেরে গিয়ে ফেন্সিংয়ের প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন ভবানী দেবী। দেশের হয়ে ভবানী দেবী ইতিহাস গড়ে নেমেছিলেন প্রতিযোগিতায়। কিন্তু শেষরক্ষা হয়নি। আশা জাগিয়েও হার হয়েছে তাঁর।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3kWQ0bN
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads