মঙ্গল-বুধ থেকেই বদলাবে আবহাওয়া, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস? https://ift.tt/3kWIBcv - MAS News bengali

মঙ্গল-বুধ থেকেই বদলাবে আবহাওয়া, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস? https://ift.tt/3kWIBcv

এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গল-বুধ থেকেই বদলে যেতে চলেছে আবহাওয়া। জুলাইয়ের শেষ তিনদিন বানভাসী হবে দক্ষিণবঙ্গ ()। প্রায় সব জেলাতেই মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে জারি করা হয়েছে বজ্রপাতের সতর্কতাও। যদিও সেরকম কোনও পরিবর্তন হবে না দিনের তাপমাত্রার। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। আগামী কয়েকদিনও তেমনটাই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ দু'এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ। ফলে প্রচণ্ড গরম না থাকলেও আর্দ্রতার অস্বস্তি রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। আলিপুর দফতরের তরফে জানানো হয়েছে, মধ্যপ্রদেশের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে। যার জেরে কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী রয়েছে। অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগরে অপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর জেরে ২৭ জুলাই অর্থাৎ মঙ্গলবার থেকে ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং সংলগ্ন মধ্য ভারতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যা চলতে পারে আগামী ৩০ জুলাই পর্যন্ত। দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিমপং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2VcimE8
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads