Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3z48Z8h
সেই সেঞ্চুরি করেই নটআউট! কমছেই না পেট্রল... https://ift.tt/3idHPFj
এই সময় ডিজিটাল ডেস্ক: শতকের ঘর থেকে এক পা-ও সরছে না পেট্রল। গতকাল দেশের চার মেট্রো শহরেই রেকর্ড দামে বিক্রি হয়েছিল তরল সোনা। আজ সপ্তাহ শেষের আগে, সেই দাম অপরিবর্তিত আছে। দামে নতুন করে কোনও বৃদ্ধি না ঘটলেও, এক পয়সা হ্রাসও ঘটেনি। সব মিলিয়ে তাই জ্বালানির জ্বালায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মধ্যবিত্ত মানুষের। একনজরে দেখে নেওয়া যাক দেশের চার মেট্রো শহরের কোথায় কত পেট্রল-ডিজেল ( ) কলকাতায় ( Petrol-Diesel Price in Kolkata) কলকাতা শহরে শুক্রবার লিটার প্রতি পেট্রলের দাম 101 টাকা 74 পয়সা। প্রতি লিটার ডিজেল 93 টাকা 02 পয়সা। গতকাল কলকাতায় রেকর্ড দামে পৌঁছেছিল পেট্রল-ডিজেল। 39 পয়সা দাম বেড়েছিল পেট্রলের। 21 পয়সা দাম বেড়েছিল ডিজেলের। আজ দাম না বাড়লেও, কোনও পতনও ঘটেনি। তাই নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষোভ বেড়েছে মানুষের। দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price in Delhi) দেশের রাজধানী দিল্লিতেও গতকাল রেকর্ড 101 টাকা 54 পয়সায় বিক্রি হয়েছে পেট্রল। লিটার প্রতি ডিজেলের বিক্রয়মূল্য 89 টাকা 87 পয়সা। গতকাল লিটার প্রতি পেট্রলের দাম বৃদ্ধি পেয়েছিল 35 পয়সা। লিটার প্রতি ডিজেলের দরে প্রায় 15 পয়সা বদল এসেছিল। আজ দাম অপরিবর্তিত। ভারতের বাজারে কী ভাবে নির্ধারিত হয় পেট্রলের দাম? দাম বাড়ে বা কমে কী ভাবে? জানতে হলে চোখ রাখুন এই সময় ডিজিটাল ডেস্কের তৈরি করা মোশন ভিডিওয়। মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price in Mumbai) দেশের বাণিজ্যনগরী মুম্বই শহরে সর্বপ্রথম শতক পার করেছিল পেট্রল। শুক্রবার লিটার প্রতি পেট্রল এর বিক্রয়মূল্য 107 টাকা 54 পয়সা। প্রতি লিটার ডিজেলের বিক্রয়মূল্য 97 টাকা 45 পয়সা। যা গোটা দেশের মধ্যে সর্বোচ্চ। চেন্নাইয়ে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price in Chennai) মহার্ঘ জ্বালানির মারণ কামড় সুদূর দাক্ষিণাত্যেও। ইডলি ধোসার শহরে প্রতি লিটার পেট্রলের গতকাল বিক্রয়মূল্য ছিল 102 টাকা 23 পয়সা। লিটার প্রতি ডিজেল ছিল 94 টাকা 39 পয়সা। গতকালের তুলনায় আজ অপরিবর্তিত দাম। নাগাড়ে পেট্রোপণ্যের দাম বাড়ায় আপনি কি অখুশি? সমস্যা হচ্ছে সংসার চালাতে? কমেন্ট করে জানান আমাদের কমেন্টবাক্সে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3z48Z8h
Previous article
Next article

Leave Comments
Post a Comment