বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রির জীবনাবসান https://ift.tt/2VFpqcG - MAS News bengali

বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রির জীবনাবসান https://ift.tt/2VFpqcG

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন হিন্দি বিনোদন জগতের প্রখ্যাত অভিনেত্রী সুরেখা সিক্রি। হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মৃত্যু হল Surekha Sikri-র। ২০২০ সালে ব্রেন স্ট্রোক হওয়ার পর শারীরিক অবস্থা ভালো ছিল না। গত কয়েক মাসে অবস্থার আরও অবনতি হয়। সুরেখা সিক্রির মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর ম্যানেজার। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে অভিনেত্রীর ম্যানেজার বলেন, শুক্রবার ভোরবেলা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তিনটে জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী সুরেখা সিক্রির। দ্বিতীয় বার ব্রেন স্ট্রোক হওয়ায় তাঁর শারীরিক কমপ্লিকেশন আরও বেড়ে গিয়েছিল। মৃত্যুর সময়ে তাঁর পাশে গোটা পরিবার ছিল। আরও পড়ুন: ১৯৭৮ সালে চলচ্চিত্র জগতে তাঁর পা রাখা Kissa Kursi Ka ছবির হাত ধরে। দীর্ঘ অভিনয় জীবনে তিন বার শ্রেষ্ঠ সহ-অভিনেত্রীর জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে। Tamas (১৯৮৮), Mammo (১৯৯৫) এবং Badhaai Ho (২০১৮)—এই তিন ছবি তাঁকে জাতীয় পুরস্কারের সম্মান এনে দিয়েছিল। তবে ঘরে ঘরে তাঁর নাম পৌঁছে যায় জনপ্রিয় হিন্দি সিরিয়াল বালিকা বধূর দৌলতে। তাঁকে শেষবার অভিনয় করতে দেখাগিয়েছিল পরিচালক Zoya Akhtar-এর শর্ট ফিল্ম Ghost Stories-এ। এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3z8K17T
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads