Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3AoNbFW
রাজের শেষকৃত্য নিয়ে কুৎসা, মন্দিরার পাশে দাঁড়ালেন সোনা https://ift.tt/3dDdO0b
Mandira Bedi Trolled: ৩০ জুন ভোরবেলা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মন্দিরা বেদীর স্বামী পরিচালক-প্রযোজক Raj Kaushal-এর। শোকে ভেঙে পড়েও শেষ প্রিয় রাজকে শেষ বিদায় জানান মন্দিরাই। চিরাচরিত সব প্রথাকে ভেঙে স্বামীর মুখাগ্নিও করেন Mandira Bedi-ই। তাঁর এই কাজের জন্যে একাংশ মানুষ যখন নায়িকাকে ভরিয়ে দিলেন ভালোবাসায়, তখনই সোশ্যাল মিডিয়ায় একদল মাতব্বর মন্দিরাকে বিঁধলেন কটাক্ষে। এবার সেই ট্রোলদের উচিত জবাব দিতে এগিয়ে এলেন গায়িকা Sona Mohapatra। শুক্রবার ট্যুইটারে ট্রোলারদের একহাত নিলেন সোনা মহাপাত্র। লিখলেন, ‘দেখতে পাচ্ছি এখনও একদল মানুষ রাজের শেষকৃত্যে মন্দিরার পোশাক এবং মুখাগ্নি করার সিদ্ধান্ত নিয়ে নানা কটূক্তি করছেন। তবে এতে আমাদের অবাক হওয়ার বোধহয় কিছু নেই। এই দুনিয়ায় স্টুপিড লোকজনের সংখ্যা অনেক বেশি।’ সোনাকে সমর্থন জানাতে এগিয়ে এসেছেন অনেকেই। তাঁর এক ভক্ত মন্তব্য করেন, ‘এক্কেবারে ঠিক বলেছেন। এই সময়ে এমন মন্তব্য করা ভীষণই অমানবিক।’ আরও একজন লেখেন, ‘সত্যিই, এই বিষয়ে কারও কিছু বলারই অধিকার নেই। কটাক্ষ না করে মন্দিরাকে অ্যাডমায়ার করা উচিত এই কাজের জন্য।’ প্রযোজক রাজ কৌশল একাধিক ছবি পরিচালনা করেছেন। সেই তালিকায় রয়েছে 'Pyaar Mein Kabhi Kabhi' এবং 'Shaadi Ka Laddoo'-র মতো ছবি। একাধিক বিজ্ঞাপনও পরিচালনা করেছেন রাজ। বন্ধুর অকাল প্রয়াণে ট্যুইটারে শোক প্রকাশ করেছেন পরিচালক Onir। তিনি লেখেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলে। আজ সকালে আমরা পরিচালক-প্রযোজক রাজ কৌশলকে হারালাম। ভীষণই দুঃখের। আমার প্রথম ছবি My Brother Nikhil-এর অন্যতম প্রযোজক ছিলেন রাজ। ও আমাদের ভাবনার উপর বিশ্বাস রেখেছিল। ওঁর আত্মার শান্তি কামনা করি।’ অভিনেত্রী Tisca Chopraও ট্যুইটে শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, 'কিছুতেই বিশ্বাস হচ্ছে না রাজ আর নেই। মন্দিরা এবং ওঁদের দুই সন্তানের জন্যে আমার মন কাঁদছে। তোমাক খুব মিস করব।'
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3AoNbFW
Previous article
Next article

Leave Comments
Post a Comment