মাসের ১৩ তারিখে জন্ম? আপনি সাহসী ও স্মার্ট, তবে প্রেমে থাকবে তিক্ততা! https://ift.tt/3B5Xy1V - MAS News bengali

মাসের ১৩ তারিখে জন্ম? আপনি সাহসী ও স্মার্ট, তবে প্রেমে থাকবে তিক্ততা! https://ift.tt/3B5Xy1V

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: সংখ্যা জ্যোতিষ অনুযায়ী ব্যক্তির জন্ম তারিখ বিচার করে, সেই ব্যক্তির গুণ ও স্বভাব সম্পর্কে জানা যেতে পারে। এ ছাড়াও তাঁদের কেরিয়ার, প্রেম জীবন ও সঙ্গী সম্পর্কেও জানা যায়। সংখ্যা জ্যোতিষ মতে, যে কোনও মাসের ১৩ তারিখে যে ব্যক্তি জন্মগ্রহণ করে, তাঁরা অত্যন্ত স্মার্ট হয়। এঁদের ভাবমূর্তি সকলকে আকৃষ্ট করে। অন্যদের তুলনায় এঁদের স্বভাবও পৃথক হয়। যে ব্যক্তিরা অযথা বাদ-বিবাদ শুরু করে, তাঁদের থেকে দূরত্ব বজায় রাখেন এই তারিখে জন্মানো ব্যক্তিরা। সংখ্যা জ্যোতিষ মতে, যে জাতক ১৩ তারিখ জন্মগ্রহণ করে, তাঁরা সর্বদা নিজের বন্ধুদের সাহায্য করে। তবে এই জাতকরা আবার রাগী স্বভাবের হন। কিন্তু কারও অনিষ্ট করার কথা ভাবেন না বা করেনও না। তা সত্ত্বেও ১৩ তারিখে জন্মগ্রহণকারী জাতকদের শত্রু সংখ্যা বেশি হয়। ঝুঁকির মোকাবিলা করতে ভালোবাসেন। তবে এঁদের বৈশিষ্ট্য হল যে এঁরা কোনও ব্যক্তিকে নানান ভাবে বিচার-বিশ্লেষণ করে তবে তাঁদের বোঝার চেষ্টা করেন। এক দেখাতেই কোনও ব্যক্তিকে পরীক্ষা করে দেখে নেওয়ার ক্ষমতা রাখেন এই তারিখে জন্মগ্রহণকারীরা। কেরিয়ার এই জাতকদের অধিপতি কর্কট। ১৩ তারিখে জন্মগ্রহণকারী জাতকরা অন্যদের তুলনায় পৃথক হন। ঝুঁকি নিতে ভালোবাসেন এঁরা। যে কোনও ধরণের ঝুঁকি নিতে সর্বদা প্রস্তুত থাকেন। তবে কখনও কখনও এঁদের ভাগ্যও সঙ্গ ছেড়ে দেয়, যার ফলে তাঁদের সমস্যায় পড়তে হয়। তবে এঁরা ধৈর্যশীল হন। এই ধৈর্যের জোরেই যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে পারেন এঁরা। তাঁদের এই গুণের কারণে সমাজে প্রশংসিত হন এই তারিখে জন্মগ্রহণকারী জাতকরা। ১৩ তারিখে জন্মগ্রহণকারীদের শিল্প ও অভিনয় ক্ষেত্রে গভীর রুচি থাকে। নিজের কঠিন পরিশ্রমের কারণে সাফল্যও লাভ করেন এঁরা। প্রেম জীবন তবে মাসের ১৩ তারিখে জন্মগ্রহণকারী জাতকদের প্রেম জীবন খুব একটা ভালো হয় না। এই জাতকরা এক্কেবারেই রোম্যান্টিক হন না। কারও সঙ্গে ফ্লার্ট করা এঁদের পছন্দ নয়। তবে যাঁকে নিজের জীবনসঙ্গী করে, তাঁর সমস্ত কথা শুনতে প্রস্তুত থাকেন। পরিবর্তে এঁরাও চান যে, জীবনসঙ্গী তাঁর সমস্ত কথা মেনে চলে। এ কারণে এই তারিখে জন্মগ্রহণকারী জাতকদের সম্পর্কে তিক্ততা দেখা দেয়।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3wzmyeo
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads