Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3kdCJeS
বিয়ে করতে চান ‘মা’ ধারাবাহিকের ঝিলিক https://ift.tt/3AP5Hr8
এই সময় ডিজিটাল ডেস্ক: মা ধারাবাহিকের ছোট্ট ঝিলিকের কথা নিশ্চয়ই সকলের মনে আছে। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল মা। এই ধারাবাহিকে কাজ করেই জনপ্রিয় হয়ে ওঠেন তিথি বসু। ঘরে ঘরে চেনা মুখ হয়ে ওঠেন তিনি। কিন্তু, আর সেই ছোট্ট মেয়েটি নেই, এখন তিনি যুবতী। দীর্ঘদিন ধরেই ক্রিকেটার দেবায়ুধ পালের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিথি। এবার প্রেমিকের জন্মদিনে বিয়ে করবেন বলে জানালেন তিথি। মা ধারাবাহিক শেষ হয়েছে বেশ কয়েকবছর আগেই। তবে সেই ধারাবাহিকের চরিত্ররা এখনও জনপ্রিয় দর্শকদের কাছে। পড়াশোনার চাপে নতুন কোনও ধারাবাহিকে দেখা যায়নি তিথিকে। মা ধারাবাহিকের পর তিথি তাঁর পড়াশোনা নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু, পড়াশোনার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে ভীষণ আ্যক্টিভ তিনি। তাঁর ফলোয়ার্সের সংখ্যাও নেহাত কম নয়। প্রায় লাখ ছুঁই ছুঁই তাঁর ফলোয়ার্স সংখ্যা। বেশ কয়েকবছর ধরে তিথি ডেট করছেন ক্রিকেটার দেবায়ুধ পালকে। সম্পর্ক নিয়ে কোনও দিনই রাখ ঢাক করেননি তিথি। এবার প্রেমিকের জন্মদিনে ভালোবাসায় ভরা পোস্ট দিলেন তিথি। তিনি লেখেন, দেবায়ুধকে ছাড়া আর কাউকেই চান না। পাশাপাশি তিথি আরও লেখেন, দেবায়ুধ যদি তাঁর প্রথম চাওয়া হয়, তবে তাঁকে বিয়ে করা তাঁর দ্বিতীয় ইচ্ছে। বহুদিন ধরেই ক্রিকেট খেলছেন দেবায়ুধ। জাতীয় দলে ডাক পাওয়া তাঁর কাছে স্বপ্ন। বয়ফ্রেন্ডের এই স্বপ্নে সামিল হতে চান তিথি। এই পোস্টে ভালোবাসা পাঠিয়েছেন নেটিজেনরা। বার্থ ডে উইশ করেন তিথির অনুরাগীরাও।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3kdCJeS
Previous article
Next article

Leave Comments
Post a Comment