সাউদাম্পটনে চতুর্থ দিনেও বৃষ্টির সম্ভাবনা, ভেস্তে যেতে পারে প্রথম এবং অন্তিম সেশন https://ift.tt/3zKBf0L - MAS News bengali

সাউদাম্পটনে চতুর্থ দিনেও বৃষ্টির সম্ভাবনা, ভেস্তে যেতে পারে প্রথম এবং অন্তিম সেশন https://ift.tt/3zKBf0L

এইসময় ডিজিটাল ডেস্ক : ভারত এবং নিউজিল্যান্ডর মধ্যে আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল () ম্যাচের প্রথম তিন দিন বৃষ্টির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা বাতিল করে দেওয়া হয়েছিল। তবে দ্বিতীয় এবং তৃতীয় দিন খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ করে দিতে হয়। তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর নিউজিল্যান্ড (India vs New Zealand ) প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ১০১ রান তোলে। কিউয়ি ব্রিগেডের দুই ওপেনার টম লাথাম এবং ডেভন কনওয়ে ওপেনিং পার্টনারশিপে ৭০ রান তোলেন। লাথাম ৩০ রানে ফিরে গেলেও কনওয়ে হাফসেঞ্চুরি (৫৪) করেছেন। প্রথম ইনিংসে ভারতের থেকে নিউজিল্যান্ড এখনও ১১৬ রান পিছিয়ে রয়েছে। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ২১৭ রান করেছে। চতুর্থ দিন কেমন থাকবে সাউদাম্পটনের আকাশ অ্যাকুওয়েদার ( Update) জানিয়ে দিয়েছে, ২১ জুনও ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে দিনের প্রথম এবং তৃতীয় সেশন ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় সেশনেও আকাশ মেঘলা থাকবে। অন্যদিকে, সকাল এবং সন্ধ্যেবেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। WTC ফাইনালের চতুর্থ দিন অর্থাৎ সোমবার ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় অনুসারে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বেলা তিনটে থেকে আকাশে ঘন কালো মেঘ থাকবে। বিকেল চারটে থেকে সন্ধ্যে ছ'টা পর্যন্তও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিন চালকের আসনে নিউজিল্যান্ড কাইল জেমিসনের পাঁচ উইকেটের পর নিউজিল্যান্ড দলের দুই ওপেনার ডেভন কনওয়ের পরপর তিনটে ম্যাচে ফিফটির দৌলতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ভারতের বিরুদ্ধে তৃতীয় দিন নিউজিল্যান্ড যথেষ্ট ভালো জায়গাতেই ছিল। কিউয়ি বোলারদের মতো ভারতীয় পেসাররা সেভাবে এই উইকেট থেকে সুইং পাননি। তবে তাঁরা সিমের যথেষ্ট ভালো ব্যবহার করেছেন। নিউজিল্যান্ডের ওপেনিং জুটি টম লাথাম (১০৪ বলে ৩০ রান) এবং কনওয়ে (১৫৩ বলে ৫৪ রান) যদিও ৩৪ ওভার পর্যন্ত ভারতীয় বোলারদের হাতে কোনও সাফল্য তুলে দেননি এবং ৭০ রান স্কোরবোর্ডে যোগ করেন। জসপ্রীত বুমরাহ লাগাতার ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিবেলে বল করেন। ইশান্ত শর্মার লাইন এবং লেংথও যথেষ্ট ভালো ছিল। মহম্মদ সামিও নিখুঁত বোলিং করেন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3xAqQ5T
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads