Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3cTj6nM
বকখালিতে ট্রলারডুবি, নিখোঁজ বেশ কয়েকজন মৎস্যজীবী https://ift.tt/35z6COb
এই সময় ডিজিটাল ডেস্ক: বকখালিতে ফের দুর্ঘটনা। এবার জম্মু দ্বীপের কাছে ট্রলার ডুবির ঘটনা ঘটল। জানা গিয়েছে, ওই ট্রলারে ১৪ জন মৎস্যজীবী ছিলেন। ট্রলারটি যাতে পুরোপুরি ডুবে না যায়, সে জন্য ইতিমধ্যে সেখানে হাজির হয়েছে অন্য ট্রলার। চলছে উদ্ধার কাজ। সূত্রের খবর, ইতিমধ্যে বেশ কয়েকজন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। তবে আরও কয়েকজন মৎস্যজীবী নিখোঁজ থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জানা গিয়েছে, 'তারা মা' নামে ট্রলারটি গত পরশু দিন গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল। এরপর আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় ফিরে আসছিল ট্রলারটি। এসময়ই দুর্ঘটনা ঘটে। মৎস্যজীবীরা জানাচ্ছেন, ১৪ জন মৎস্যজীবী ওই ট্রলারে ছিলেন। ট্রলারটি ঘোরাতে গিয়েই জলের তোড়ে ট্রলারটি উলটে যায়। প্রসঙ্গত, আবহাওয়া খারাপ থাকার কারণে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বিস্তারিত আসছে...
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3cTj6nM
Previous article
Next article

Leave Comments
Post a Comment