দিল্লির AIIMS-এ ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন https://ift.tt/35rV2En - MAS News bengali

দিল্লির AIIMS-এ ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন https://ift.tt/35rV2En

এই সময় ডিজিটাল ডেস্ক: দিল্লির AIIMS-এ ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের পৌঁছল দমকলের ২২টি ইঞ্জিন। জানা গিয়েছে, হাসপাতালে নয় তলায় ধরেছে আগুনটি। বুধবার রাত ১০টা ৩২ মিনিট নাগাদ হাসপাতালে আগুন লাগে, জানা গিয়েছে এমনটাই। অগ্নিকাণ্ডের কেউ আহত হননি। দমকল কর্মীদের তৎপরতায় সকলকে নয় তলা থেকে বার করা হয়। দ্রুত খালি করা হয় ফ্লোরটি। জানা গিয়েছে হাসপাতালের কনভারজেন্স ব্লকে আগুন লাগে। এই অংশে বেশ কিছু পরীক্ষাগার রয়েছে। এদিন আচমকাই হাসপাতালের নয় তলা থেকে ধোঁয়া নির্গত হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। কীভাবে লাগল আগুন? দমকল দফতরের কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই লেগেছে আগুন। যদিও আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে, জানানো হয় দমকল দফতরের তরফে। দমকলের প্রচেষ্টায় আপাতত নিয়ন্ত্রণে আগুন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3gCBe6j
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads