Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/31IhS9s
ছত্তিসগঢ়ে ৪০-এর মহিলাকে ধর্ষণ করে খুনের চেষ্টা, শ্রীঘরে যুবক ও তার নাবালক আত্মীয় https://ift.tt/2HB4g8t
এই সময় ক্রাইম ডেস্ক: ৪০ বছরের এক মহিলাকে ধর্ষণ করে খুন করার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল ২২ বছরের এক যুবক ও তার নাবালক আত্মীয়কে। শনিবার পুলিশ জানিয়েছে, ছত্তিসগঢ়ের রায়গড়ে ঘটেছে এই ঘটনা। শুক্রবার সন্তোষ যাদব ও তার কিশোর আত্মীয়কে গ্রেফতার করে পুলিশ। ধর্ষিতা ছত্তিসগঢ় স্টেট রুরাল লাইভলিহুড মিশন বিহানে কাজ করেন। রায়গড়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক বর্মা জানিয়েছেন, ১৮ অক্টোবর খালাখিয়া গ্রামের কাছে লাইলুঙ্গা এলাকায় মুখে গভীর ক্ষত-সহ অবচেতন অবস্থায় উদ্ধার করা হয় নিগৃহীতাকে। তাঁকে রায়গড় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, দুই অভিযুক্ত নিগৃহীতা মহিলাকে একটি পরিত্যক্ত এলাকায় নিয়ে গিয়ে, যৌন হেনস্থা করে। যাদব মেয়েটিকে ধর্ষণ করে। তার নাবালক আত্মীয় ধর্ষণ করতে না-পেরে নিগৃহীতার মুখে হাতের বালা দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকে। এতেই জ্ঞান হারান ধর্ষিতা। ASP জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অত্যাচারের শিকার হওয়ার পর প্রায় এক সপ্তাহ পর, শনিবার সকালে রায়পুরের হাসপাতালে জ্ঞান ফেরে নিগৃহীতার। (The victim's identity has not been revealed to protect her privacy as per Supreme Court directives on cases related to sexual assault) (নিগৃহীতার পরিচয় গোপন রাখা হল মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী) এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/31IhS9s
Previous article
Next article

Leave Comments
Post a Comment