Realme 8 5G ফোনটি কিনুন মাত্র 2,399 টাকায়, Flipkart-এর দুর্ধর্ষ অফার! https://ift.tt/2QQTd08 - MAS News bengali

Realme 8 5G ফোনটি কিনুন মাত্র 2,399 টাকায়, Flipkart-এর দুর্ধর্ষ অফার! https://ift.tt/2QQTd08

এই সময় ডিজিটাল ডেস্ক: গত মাসের শেষ দিকেই ভারতে লঞ্চ করেছিল ফোনটি। খুব কম দামে এই ফোনে যেমন 5G সাপোর্ট রয়েছে, তেমনই আবার রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার্স। ভারতে Realme 8 5G স্মার্টফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। তবে, Flipkart-এ এই ফোনেই কিছু আকর্ষণীয় অফার্স দেওয়া হচ্ছে। আপনি চাইলে, Realme 8 5G ফোনটি এক্সচেঞ্জ অফার এবং EMI অপশনেও কিনতে পারেন। আপনি যদি এখন কোনও স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এখনই মোক্ষম সময়! কারণ, Flipkart-এর মতো এত দুর্ধর্ষ অফার আর কোথাও মিলবে না। Realme 8 5G স্মার্টফোনে ঠিক কী কী অফার দেওয়া হচ্ছে, তা-ই একনজরে দেখে নেওয়া যাক। Realme 8 5G ভারতে দাম এবং অফার্স - ( And Offers) ভারতে এই স্মার্টফোন লঞ্চ করা হয়েছে মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়্যান্টস সহযোগে। তাদের মধ্যে 4GB RAM ও 64GB স্টোরেজ মডেলের Realme 8 5G ফোনের দাম 13,999 টাকা। ফোনটির 4GB RAM ও 128GB স্টোরেজ মডেলের দাম ভারতে 14,999 টাকা। অন্য দিকে আবার Realme 8 5G স্মার্টফোনের হাই-এন্ড ভ্যারিয়্যান্ট অর্থাৎ 8GB RAM ও 128GB স্টোরেজ মডেলের দাম ভারতে 16,999 টাকা। সুপারসনিক ব্লু এবং সুপারসনিক ব্ল্যাক - Realme 8 5G স্মার্টফোনের মোট দুটি কালার ভ্যারিয়্যান্টস রয়েছে। Realme 8 5G এক্সচেঞ্জ অফার্স - (Realme 8 5G Exchange Offers) * Realme 8 5G স্মার্টফোনের 4GB RAM ও 64GB স্টোরেজ মডেলে 13,100 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি পুরনো স্মার্টফোন দিয়ে এক্সচেঞ্জ অফারের সম্পূর্ণ ভ্যালুর সুবিধা উপভোগ করতে পারলে এই ফোনটিই পেয়ে যাবেন মাত্র 899 টাকায়। * এই ফোনেরই আবার 4GB RAM ও 128GB স্টোরেজ মডেলে এক্সচেঞ্জ অফারে 14,450 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি এই এক্সচেঞ্জ ভ্যালুর সম্পূর্ণ সুবিধা উপভোগ করতে পারলে Realme 8 5G ফোনের এই ভ্যারিয়্যান্টস পয়ে যাবেন মাত্র 549 টাকায়। * অন্য দিকে আবার Realme 8 5G ফোনের 8GB RAM ও 128GB স্টোরেজ মডেলে 14,600 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ এই অফারে ফোনটি আপনি পেয়ে যাবেন মাত্র 2,399 টাকায়। আরও পড়ুন: Realme 8 5G ইএমআই অফার্স - (Realme 8 5G Exchange Offers) * এই Realme 8 5G ফোনটি আপনি চাইলে স্ট্যান্ডার্ড EMI এবং No Cost EMI - দুই উপায়েই কিনতে পারেন। * স্ট্যান্ডার্ড EMI অপশনে এই ফোনটি কিনলে আপনাকে প্রতি মাসে মাত্র 479 টাকা করে দিতে হবে। * আবার Yes Bank-এর ক্রেডিট কার্ডের সাহায্যে এই Realme 8 5G ফোনটি কিনলে আপনি পেয়ে যাবেন 7% পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। * অন্য দিকে আবার Axis Bank-এর ক্রেডিট কার্ডের সাহায্যে এই ফোন কিনলে আপনি পেয়ে যাবেন 5% পর্যন্ত আনলিমিটেড ক্যাশব্যাক। Realme 8 5G স্পেসিফিকেশনস ও ফিচার্স - (Realme 8 5G Specifications And Features) এই ফোনে একটি 6.5 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত MediaTek Dimensity 700 প্রসেসরের সাহায্য়ে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 4GB ও 8GB RAM এবং 64GB ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়্যান্টের সঙ্গে। এছাড়াও ফোনে রয়েছে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন ইউজারেরা। আরও পড়ুন: ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এই ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি 48MP ক্যামেরা। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে Realme 8 5G স্মার্টফোনে দুটি 2MP সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই হ্যান্ডসেটে একটা 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। এছাড়া অত্যন্ত শক্তিশালী 5000mAh ব্যাটারি রয়েছে ফোনটিতে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ujZ0J6
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads