Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2T9uMM5
Petrol Diesel Price: সোমবারও চড়া দর পেট্রল-ডিজেলের, কলকাতায় কত হল দাম? https://ift.tt/3fcRHi1
এই সময় ডিজিটাল ডেস্ক: সোমবারেও কমল না পেট্রল-ডিজেলের দর। রবিবারের চড়া দাম বজায় রয়েছে সোমবারও। দেশের একাধিক শহরে রেকর্ড দামে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল। একনজরে দেখে নেওয়া যাক কলকাতা সহ অন্য বড় শহরে পেট্রল-ডিজেলের দাম- কলকাতাতে আজ পেট্রল-ডিজেলের দর: সোমবার কলকাতায় রয়েছে ৯৩.২৭ টাকা। রবিবারও এই দামই বজায় ছিল। অন্যদিকে ডিজেলের দাম রয়েছে ৮৬.৯১ টাকা। দিল্লিতে আজ পেট্রল-ডিজেলের দর: রাজধানী দিল্লিতেও পেট্রল-ডিজেলে রবিবারের দরই বজায় রয়েছে। রাজধানীতে সোমবার পেট্রল বিক্রি হচ্ছে লিটার প্রতি ৯৩.২১ টাকা। ডিজেল বিক্রি হচ্ছে ৮৪.০৭ টাকা প্রতি লিটার। চেন্নাইতে আজ পেট্রল-ডিজেলের দর: দক্ষিণের মেট্রো শহর চেন্নাইতে কলকাতা, দিল্লির তুলনায় কিছুটা বেশি। চেন্নাইতে সোমবার পেট্রলের দাম রয়েছে ৯৪.৮৬ টাকা ও ডিজেলের দাম রয়েছে ৮৮.৮৭ টাকা প্রতি লিটার। মুম্বইতে আজ পেট্রল-ডিজেলের দর: দেশের বড় মেট্রো শহরগুলির মধ্য়ে মুম্বইতে পেট্রলের দাম সর্বাধিক। পেট্রল অগ্নিমূল্য হারে বিক্রি হচ্ছে বাণিজ্য নগরীতে। সোমবার মুম্বইতে পেট্রলের দর রয়েছে ৯৯.৪৯ টাকা ও ডিজেলের দর প্রতি লিটার ৯১.৩০ টাকা। দেশের মধ্যে রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলা পেট্রলের দামে এখন খবরের শিরোনামে। রবিবার শ্রী গঙ্গানগর জেলায় লিটার প্রতি পেট্রলের দাম ছিল ১০৪.১৮ টাকা। প্রতি লিটার ডিজেলের দর ছিল ৯৬.৯১ টাকা। লকডাউন পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্যান্য দেশ। যে কারণে জ্বালানির চাহিদা আবার বাড়ছে। দাম চড়ছে পেট্রল-ডিজেলের। প্রতিদিন সকাল ৬টা থেকে ওই দিনের নতুন দাম চালু হয়। 'RSP<space> পেট্রল পাম্পের ডিলার কোড' টাইপ করে 9224992249 নম্বরে মেসেজ পাঠালেই প্রতিদিনের পেট্রল-ডিজেলের দাম জানা যায়।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2T9uMM5
Previous article
Next article

Leave Comments
Post a Comment