Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3yh7X9l
LIVE: নিজাম প্যালেসে মমতা বন্দ্যোপাধ্যায় https://ift.tt/3tMDzQQ
এই সময় ডিজিটাল ডেস্ক: নারদ মামলায় (Narada Scam) চাঞ্চল্যকর মোড়। চার হেভিওয়েটকে গ্রেফতার করল CBI। সোমবার সকালে প্রথমে মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছন CBI গোয়েন্দারা। বাড়ির বাইরে মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। এরপরই তাঁকে বাইরে নিয়ে আসা হন। তিনি নিজে জানান, নারদা কাণ্ডে তাঁকে গ্রেফতার করা হচ্ছে। একইসঙ্গে নিজাম প্যালেসে CBI দফতরে নিয়ে আসা হয় বিধায়ক , প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কেও। নিয়ে আসা হয় মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও। এরপরই তাঁদের চারজনকে গ্রেফতার করে CBI। > সকাল ১০টা ৪৭ মিনিটে CBI দফতর নিজাম প্যালেসে পৌঁছন মুখ্যমন্ত্রী > চারজনের ভয়েস স্যাম্পেল টেস্ট করা হয়েছে। > নিজাম প্যালেস চত্বরে এসে পৌঁছলেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্ন চট্টোপাধ্যায়। > বিচার পেতে অনেকটা সময় লেগে গেল। কিন্তু দেরি হলেও বিচার হয়েছে। তবে শুভেন্দু অধিকারী ক্ষেত্রে কি! তাকেও তো টাকা নিতে দেখা গিয়েছে। জাস্টিস সবার জন্যই এক হবে, এটা হওয়া উচিত। প্রতিক্রিয়া ম্যাথু স্যামুয়েলের। > CBI-এর দাবি, তারা আইন অনুযায়ী কাজ করেছে। তদন্তকারী সংস্থার দাবি, আইনে একটা সংস্থান রয়েছে যে, রাজ্যপালের কাছ থেকেও অনুমতি নেওয়া যেতে পারে। ফলে, আইনের পরিধির মধ্যে থেকেই কাজ করেছে CBI বলে দাবি গোয়েন্দাদের। > এই গ্রেফতারি প্রক্রিয়ার আইনি গ্রহণযোগ্য়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। > তৃণমূলের প্রশ্ন, গেরুয়া শিবিরে যোগ দেওয়ার ফলেই কি মুকুল-শুভেন্দুকে গ্রেফতার করা হল না? > এই চারজনের পাশাপাশি, নারদকাণ্ডে আরেক অভিযুক্ত সাসপেন্ডেড IPS অফিসার এসএমএইচ মির্জার বিরুদ্ধেও আদালতে চার্জশিট পেশ করবে CBI। খবর সূত্রের। > রাজ্যপালের কাছ থেকে অনুমতি মেলার পর নারদকাণ্ডে চার অভিযুক্ত নেতা-মন্ত্রীর বিরুদ্ধে সোমবার ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করবে CBI। > নিজাম প্যালেসে নিয়ে গিয়ে অ্যারেস্ট মেমোতে সই করানো হয় চার নেতা-মন্ত্রীকে। > নারদ মামলায় একসঙ্গে তৃণমূলের তিন মন্ত্রীকে গ্রেফতার করল CBI। গ্রেফতার করা হল কলকাতার প্রাক্তন মেয়রকেও।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3yh7X9l
Previous article
Next article

Leave Comments
Post a Comment