Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3uVq9TM
নারদ কাণ্ডে গ্রেফতার সুব্রত, ফিরহাদ, মদন ও শোভন https://ift.tt/3fqcbTl
এই সময় ডিজিটাল ডেস্ক: নারদ মামলায় (Narada Scam) চাঞ্চল্যকর মোড়। চার হেভিওয়েটকে গ্রেফতার করল CBI। সোমবার সকালে প্রথমে মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছন CBI গোয়েন্দারা। বাড়ির বাইরে মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। এরপরই তাঁকে বাইরে নিয়ে আসা হন। তিনি নিজে জানান, নারদা কাণ্ডে তাঁকে গ্রেফতার করা হচ্ছে। একইসঙ্গে নিজাম প্যালেসে CBI দফতরে নিয়ে আসা হয় বিধায়ক , প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কেও। নিয়ে আসা হয় মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও। এরপরই তাঁদের চারজনকে গ্রেফতার করে CBI। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, কোনওরকম অনুমতি নেওয়া হয়নি তাঁর থেকে। জানা গিয়েছে, আজই চারজনের বিরুদ্ধে চার্জশিট জমা থেকে CBI। এদিনই আদালতে তোলা হবে তাঁদের। আদালতে পেশ করে CBI চারজনকেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানাবে। ইতিমধ্যেই চারজনের আইনজীবী পৌঁছে গিয়েছেন নিজাম প্যালেস চত্বরে। পৌঁছেছেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ও। জানা গিয়েছে, সাংসদ অপরূপা পোদ্দার এবং এস এম এইচ মির্জার বিরুদ্ধেও চার্জশিট গঠন করতে চলেছে CBI। কিছুদিন আগেই এই চারজনের বিরুদ্ধে মামলা এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অন্যদিকে, ফিরহাদ হাকিমকে আটক করার সময় চেতলায় তাঁর বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা। 'ববি হাকিম জিন্দাবাদ' বলে স্লোগান দিতে থাকেন তাঁরা। কোভিড বিধি উপেক্ষা করেই চেতালায় জমায়েত করেন অনেকে। যদিও পুলিশে এসে তাঁদের ছত্রভঙ্গ করে। কলকাতার আরও খবরের জন্য। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন লে
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3uVq9TM
Previous article
Next article

Leave Comments
Post a Comment