LIVE: সকালেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস https://ift.tt/3fJTH0j - MAS News bengali

LIVE: সকালেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস https://ift.tt/3fJTH0j

2021 Updates: ধেয়ে আসছে অতি শক্তিশালী ইয়াস (Cyclone Yaas)। কয়েক ঘণ্টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে ইয়াস। পারাদ্বীপ ও সাগরদ্বীপের মাঝে ওড়িশার বালেশ্বরের কাছে ধামড়ায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। ঝড়ের বেগ ঘণ্টায় ১৩০-১৪০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিমি।পশ্চিমবঙ্গের মধ্যে ঝড়ের মুখে সবচেয়ে বেশি পড়বে পূর্ব মেদিনীপুর। আজ সকাল থেকেই পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৯০-১০০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৪৫ কিমি। তবে, কলকাতায় ঝড়ের দাপট তুলনায় কম হবে। কলকাতায় আমফানের মতো পরিস্থিতি হবে না বলে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ঝড় মোকাবিলায় তৎপর প্রশাসন। ঘূর্ণিঝড়ের জেরে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। Cyclone Yaas Live Updates: > ধামড়া থেকে ৪৫ কিমি দূরে রয়েছে ইয়াস। সকাল ১০-১১ টা নাগাদ আছড়ে পড়তে পারে ইয়াস। দিঘা থেকে ৮৫ কিমি দূরে রয়েছে সাইক্লোন। > ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিমি। দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিমি। > কলকাতায় ঝড়ের বেগ হবে ঘণ্টায় ৬৫-৭৫ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮৫ কিমি। > আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, কালিম্পং, দার্জলিং জেলায়। > দিঘা থেকে ১০০ কিমি দূরে রয়েছে ইয়াস। > কলকাতায় রাতভর প্রবল ঝোড়ো হাওয়া বইছে। জেলাতেও একই ছবি। > আজ দুপুরে স্থলভাগে আছড়ে পড়বে ইয়াস। পারাদ্বীপ ও সাগরদ্বীপের মাঝে ওড়িশার বালেশ্বরের কাছে ধামড়ায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। ঝড়ের বেগ ঘণ্টায় ১৩০-১৪০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিমি।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3flNCsc
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads