Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3vhja7R
সংক্রমণ কমলেও করোনায় মৃত্যু বাড়ছে দেশে https://ift.tt/3oNysyP
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশে করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকলেও মৃত্যুর সংখ্যা রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৫৪ জনের। করোনাকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ২ হাজার ৫৪৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৩৭ লাখ ২৮ হাজার ১১। মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৭২০। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৭ লাখ ২০ হাজার ৭১৬। এদিকে, বাংলায় দৈনিক মৃত্যু মিছিল যে হারে বাড়ছে তাতে নিয়ে উদ্বেগ কমছে না। আক্রান্তের সংখ্যা কমলেও করোনা গত ২৪ ঘণ্টায় প্রাণ কেড়েছে ১৫৬ জনের। মৃত্যুর হার বৃদ্ধি নিয়ে কিছুতেই কাটছে না উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্যভাবে কমেছে করোনা সংক্রমণ।নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৮, ৪২২ জন। শনিবার এই সংখ্যাটি ছিল ১৮ হাজার ৮৬৩ জন। এদিকে গত একদিনে করোনামুক্ত হয়ে উঠেছেন ১৯ হাজার ৪২৯ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৮৮.৫৭ শতাংশ। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৫২৫ জন। সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সংশ্লিষ্ট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭১ জন কলকাতায় আক্রান্তের সংখ্যা গত ১ দিনে ৩ হাজার ০৫৬ জন, মৃত্যু হয়েছে ৪৬ জনের।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3vhja7R
Previous article
Next article

Leave Comments
Post a Comment