Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3uqz2E7
হাওড়ার গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯ ইঞ্জিন https://ift.tt/34n74OU
এই সময় ডিজিটাল ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল ইয়াসে বিপর্যস্ত হাওড়া। বৃহস্পতিবার জিটি রোড সংলগ্ন একটি পাখার গোডাউনে আচমকা আগুন লেগে যায়। আগুন চোখে পড়ামাত্র খবর দেওয়া হয় দমকলে। প্রবল হাওয়ার জেরে আগুন ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৯টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি থানার পুলিশ। প্রায় দু ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। জানা গিয়েছে, ওই গোডাউনে কয়েক লাখ টাকার সামগ্রী মজুত ছিল। তবে কার্যত লকডাউনের জেরে ফাঁকা ছিল ওই গোডাউনটি। সেই কারণেই ঘটনায় আহত হননি কেউ। এমনটাই জানিয়েছে প্রশাসন। বিস্তারিত আসছে...
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3uqz2E7
Previous article
Next article

Leave Comments
Post a Comment