Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3viwyJa
বিরাট স্বস্তি! দেশে একলাফে কমল করোনা সংক্রমণ https://ift.tt/34j8Ujy
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশে সংক্রমণে অনেকটা স্বস্তি মিলল। একলাফে অনেকটা কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৫১১ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়েছেন ৩ লাখ ২৬ হাজার ৮৫০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৮৬১। মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৭ হাজার ২৩১। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৫ লাখ ৮৬ হাজার ৭৮২। এদিকে, পশ্চিমবঙ্গেও কমছে করোনার দৈনিক সংক্রমণ। কোভিডে আক্রান্তের সংখ্যা গত কয়েক সপ্তাহে প্রথমবার ১৯ হাজারের নীচে। শেষ একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭, ৮৮৩ জন। রবিবার এই সংখ্যাটি ছিল ১৮, ৪২২ জন। এদিকে গত একদিনে করোনামুক্ত হয়ে উঠেছেন ১৯ হাজার ৬৭০ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৮৮.৮৬ শতাংশ।আক্রান্তের সংখ্যা কমলেও করোনা গত ২৪ ঘণ্টায় প্রাণ কেড়েছে ১৫৩ জনের। মৃত্যুর হার বৃদ্ধি নিয়ে কিছুতেই কাটছে না উদ্বেগ। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৫৮৫ জন। সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সংশ্লিষ্ট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৯৩ জন কলকাতায় আক্রান্তের সংখ্যা গত ১ দিনে ৩ হাজার ১২১ জন, মৃত্যু হয়েছে ৩৫ জনের। অন্যদিকে, দেশের বিভিন্ন প্রান্তে চলছে লকডাউন। বিহারে ১ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। লকডাউনের (Lockdown) মেয়াদ বৃদ্ধি করেছে রাজস্থান সরকারও। আরও ১৫ দিনের জন্য জারি হয়েছে এই রাজ্যে।লকডাউনের সময়সীমা বৃদ্ধি করেছে হরিয়ানা সরকারও (Haryana )। সেখানে আগামী ৩১ মে পর্যন্ত জারি থাকবে লকডাউন। আরও এক সপ্তাহের জন্য বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3viwyJa
Previous article
Next article

Leave Comments
Post a Comment