Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fdUXc0
২৪ ঘণ্টায় আক্রান্তের থেকে সুস্থ বেশি, করোনা যুদ্ধে আশার আলো? https://ift.tt/2RG1hRn
এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারের তুলনায় ফের সামান্য বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা ()। কিন্তু, ক্ষীণ আশার আলোর রেখা দেখা যাচ্ছে দেশে। লাগাতার দু'দিন দৈনিক আক্রান্তের তুলনায় বেড়েছে সুস্থতার সংখ্যা। তবে কি যুদ্ধে ফের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ভারতের? কী জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান? বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন। একদিনে দেশে মৃত্যু হয়েছে ৪২০৫ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় কোভিড মুক্ত হয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ৩৩৮ জন। যা আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে। তবে কি সংক্রমণের গ্রাফ এবার নিম্নমুখী। যদিও এই নিয়ে দ্বিমত রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। একদল চিকিৎসক মনে করছেন, সংক্রমণের শিখর এখনও ছোঁয়া বাকি রয়েছে। অপরদিকে, বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে শিখর ছুঁয়ে এবার ধীরে ধীরে নামছে ভারত। চিন্তায় রেখেছে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৭ লাখ ৪ হাজার ৯৯ জন। ২ থেকে ৮ মের পরিসংখ্যান অনুযায়ী, দেশে পজিটিভ হচ্ছেন প্রায় ২২.৭ শতাংশ মানুষ। গোটা দেশের ৩০৬টি জেলায় এই পজিটিভিটি রেট সবচেয়ে বেশি। প্রায় ২০ শতাংশ করোনা রোগী এই ৩০৬টি জেলায় ছড়িয়ে রয়েছেন। এর মধ্যে আবার ৬৭ শতাংশ এলাকায় টিকাকরণ অত্যন্ত ধীর গতিতে চলছে। দেশে আরও খবরের জন্য প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন লে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fdUXc0
Previous article
Next article

Leave Comments
Post a Comment