Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3gqlEMC
১৮ বছরের বেশি বয়সীদের বিনামূল্যে ভ্যাকসিন এই রাজ্যে https://ift.tt/3tEA5QX
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে ভ্যাকসিনকে পাখির চোখ করেছে কেন্দ্রীয় সরকার। আগামী ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই প্রেক্ষিতে ভ্যাকসিনের দাম নিয়ে যখন দেশের একটা অংশ চিন্তায় রয়েছে, তখন অসমে টিকাকরণ নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল। ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করল অসম সরকার। এই প্রসঙ্গে অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, '১৮ থেকে ৪৫ বছর বয়সী সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে অসমে। অসম আরোগ্য নিধিতে গত বছর তহবিল সংগ্রহ করা হয়। সেটাই কাজে লাগানো হবে এখন। ভারত বায়োটেককে ১ কোটি ডোজের বরাত দিয়েছি।' উল্লেখ্য, অধিকাংশ ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাই আশা করছে, বাজারে যখন করোনা টিকা মিলবে, তখন প্রতি ডোজ পিছু Covid 19 Vaccine-এর দাম পড়বে প্রায় ৭০০-১০০০ টাকা। তবে, সরকারি ক্ষেত্রে প্রতি ডোজ পিছু ভ্যাকসিন মিলবে ২৫০ টাকায়।সেরাম ইনস্টিটিউটের CEO আদর পুনাওয়ালা জানিয়েছিলেন, বাজারে কোভিশিল্ডের দাম পড়বে প্রায় হাজার টাকা। রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি আমদানি করছে ডা. রেড্ডিস। তারা মনে করছে, রুশ ভ্যাকসিন বাজারে মিলতে পারে ৭৫০ টাকার মধ্যে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ভ্যাকসিনের দাম কত হবে, তা ঠিক করতে সরকারের অবস্থান কী হয়, সে ব্যাপারে অপেক্ষা করছে অনেক ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা। প্রসঙ্গত, এতদিন বেসরকারি হাসপাতালে গেলে ৫০০ টাকাতেই দু'ডোজ টিকা মিলত। সরকারি হাসপাতালে যা মিলত বিনামূল্যে। তবে এবার ১৮ বছরের বেশি বয়সীদের টিকা নিতে গেলে ৩-৪ গুণ বেশি হতে পারে দাম।যদিও মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 'সবচেয়ে সস্তা ভ্যাকসিন ভারতে। সকলকে ভ্যাকসিন দেওয়া হবে।' এবার খোলাবাজারেও বিক্রি করা যাবে ভ্যাকসিন। ৫০ শতাংশ ভ্যাকসিন খোলাবাজারে বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থা। তারা সরাসরি সরবরাহ করতে পারবে রাজ্যকে। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3gqlEMC
Previous article
Next article

Leave Comments
Post a Comment