Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3dCpDEb
করোনায় ছেলেকে হারিয়ে শোকে পাথর সীতারাম ইয়েচুরি https://ift.tt/32yKAtg
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনায় ত্রাহি রব দেশজুড়ে। রোজই ভয়াবহ আকার নিচ্ছে মারণ ভাইরাস। করোনর দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে বেলাগাম সংক্রমণ। করোনার ছোবলে প্রাণ কাড়ছে অনেকের। করোনায় ছেলেকে হারালেন CPIM-এর সাধারণ সম্পাদক ()। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ইয়েচুরির বড় ছেলে আশিষ ইয়েচুরির। পেশায় সাংবাদিক আশিস গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। ছেলের মৃত্যুর খবর এদিন টুইট করে জানান ইয়েচুরি। টুইটারে ইয়েচুরি লিখেছেন, 'অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি, আমার বড় ছেলেকে হারালাম। সকালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আশিসের। যাঁরা আমাদের পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ। সমস্ত ডাক্তার, নার্স, ফ্রন্টলাইন ওয়ার্কার, স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ পাশে থাকার জন্য।' এদিকে, সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। দৈনিক সংক্রমণের নিরিখে সমস্ত রেকর্ড ভেঙে চুরমার হয়ে গিয়েছে বুধবার। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানান দিচ্ছে, বুধবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৪১ জন। এই বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার ৪ জন। আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা লাগাতার ২ লাখের গণ্ডি পেরিয়ে যাচ্ছে। প্রায় ৩ লাখের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সংক্রমণ। গত বছরের তুলনায় এ বছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউ দেশের দৈনিক মৃত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে। বুধবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২,০২৩ জনের। মার্চের শুরুতেও দেশের দৈনিক মৃত্যু ছিল ১০০-১৫০ ঘরে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৮২ হাজার ৫৭০ জনের। দেশে কোভিড মুক্ত হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৬৯ হাজার ৮৩০ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২১ লাখ ৫০ হাজার ১১৯ জন। দেশে সুস্থতার হার ৮৫ শতাংশ। আর এখনও পর্যন্ত টিকাকারণ হয়েছে ১৩ কোটি ১ লাখ ১৯ হাজার ৩১০ জনের। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3dCpDEb
Previous article
Next article

Leave Comments
Post a Comment