Pakistan Political Crisis: ইমরান খানের পক্ষেই আস্থাভোট https://ift.tt/eA8V8J - MAS News bengali

Pakistan Political Crisis: ইমরান খানের পক্ষেই আস্থাভোট https://ift.tt/eA8V8J

<p><strong>ইসলামাবাদ</strong>: পাকিস্তানে রাজনৈতিক সঙ্কট আপাতত কাটল। ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থাভোটে জয়ী হলেন প্রধানমন্ত্রী ইমরান খান। আজ আস্থাভোটের প্রস্তাব পেশ করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। সেই প্রস্তাব গৃহীত হওয়ার পর ভোটাভুটি হয়। সরকার টিকিয়ে রাখার জন্য ১৭২ ভোট দরকার ছিল ইমরানের। তাঁর পক্ষে যায় ১৭৮ ভোট। ফলে ইমরান ক্ষমতা ধরে রাখতে সক্ষম হলেন।</p> <p>এর আগে আজ পিএমএল-এন নেতা আহসান ইকবালের মাথা লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারেন ইমরানের দল পিটিআই-এর এক কর্মী। সেই জুতো ইকবালের মাথায় লাগে বলে পাক সংবাদমাধ্যম সূত্রে খবর। ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরে বিরোধী দলগুলির উদ্দেশে স্লোগান দিতে থাকেন পিটিআই কর্মীরা। পিএমএল নেতা শাহিদ খাকান আব্বাসি ও নেত্রী মরিয়ম আওরঙ্গজেবকে হেনস্থা করেন পিটিআই কর্মীরা। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।</p>

from home https://ift.tt/30k6DD4
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads