Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3vZGRTh
একদিনে আক্রান্ত ৪১ হাজার, চিন্তা বাড়াচ্ছে ভোটমুখী ৫ রাজ্য https://ift.tt/397r9eI
এই সময় ডিজিটাল ডেস্ক: লকডাউনের () বর্ষপূর্তির আগেই দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে করোনার দ্বিতীয় ঢেউ। গত কয়েকদিন ধরেই দেশে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যাটা ৪০ হাজারের উপরে ঘোরাফেরা করছে। ব্যতিক্রম হল না মঙ্গলবারও। এদিন আরও একবার দৈনিক আক্রান্তরে সংখ্যা পৌঁছে গেল ৪১ হাজারের কাছাকাছি। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪০ হাজার ৭১৫ জন নতুন করে কোভিডের কবলে পড়েছেন। সোমবারের তুলনায় এই সংখ্যা কিছুটা কমলেও সার্বিকভাবে উদ্বেগজনক। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লাখ ৮৬ হাজার ৭৯৬ জন। দেশে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬০ হাজার ১৬৬। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে আরও ১৯৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন মাত্র ২৯ হাজার ৭৮৫ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেকটা কম। ফলে দেশের মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা একধাক্কায় বেড়ে দাঁড়াল ৩ লাখ ৪৫ হাজার ৩৭৭। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন, ১ কোটি ১১ লাখ ৮১ হাজার ২৫৩ জন। এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ৪ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৫৯৪ জন। মহারাষ্ট্রের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে দেশের পাঁচ ভোটমুখী রাজ্য। সংক্রমণ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে কেরল, তামিলনাড়ু, অসম, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গে। এরাজ্যে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি না পাওয়ার কারণ হিসেবে নমুনা পরীক্ষার সংখ্যা কমে যাওয়াকেই দায়ী করেছেন বিশেষজ্ঞদের একাংশ। ভোট মিটটেই এক একটি রাজ্য হটস্পট হয়ে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে। ফলে কোভিড মারণ ভাইরাসকে বাগে আনতে নতুন করে জারি করা হতে পারে কিনা তা নিয়েও চিন্তাভাবনা চলছে। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3vZGRTh
Previous article
Next article

Leave Comments
Post a Comment