Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ri6UBb
ভোটের ‘জঞ্জাল’ ঘেঁটে ক্লান্ত, মুক্তি চান নন্দীগ্রামের শহিদ পরিবার https://ift.tt/31airbm
শুভম বসু, এই সময় ডিজিটাল এক্সক্লুসিভ ২০০৭ থেকে ২০২১। কেটে গিয়েছে ১৪ বছর। এখনও ভোট এলেই শান্ত সোনাচূড়া, ভাঙাবেড়ার রাজনৈতিক আবহ বেসুরো হয়ে ওঠে। আচমকাই যেন ‘প্রাসঙ্গিক’ হয়ে ওঠেন ওঁরা। ভোট মিটতেই ফের পুনর্মূষিক ভব। বছরের পর বছর ধরে চেনা চিত্রনাট্যে ট্র্যাজিক ভূমিকায় অবতীর্ণ হতে হতে ক্লান্ত নন্দীগ্রামের () শহিদ পরিবারের সদস্যরা। সংবাদমাধ্যমের লোক দেখলেই বদলে যায় মুখভঙ্গি। আবার সেই এক প্রশ্নের সারি- কী হয়েছিল সেদিন? কী পেয়েছিলেন, কী পাননি? ক্লান্ত মুখগুলি আর প্রতিক্রিয়া জানাতে চায় না। তবু জোরাজুরিতে মুখ খোলেন, প্রবল অনিচ্ছা সত্ত্বেও। চোখের ভাষা কিন্তু স্পষ্ট বার্তা পাঠায়, আর নয়। এবার রাজনীতির পাশাখেলা থেকে মুক্তি দেওয়া হোক তাঁদের। রাজনীতির কারবারিরা সে কথা শুনবেন কেন! তাই ভোট আসতেই নন্দীগ্রামের শহিদ পরিবারগুলি ফের ফোকাসে। ভরত মণ্ডল, পুষ্পেন্দু মণ্ডলের পরিজনদের গলায় ধরা পড়ে তীব্র শ্লেষ। সোনাচূড়ার দুই শহিদের ভাই তপন মণ্ডল আঙুল তুলে তাঁদের বাড়ির চারপাশের অবস্থা দেখালেন। তাঁর কথায়, ‘ভোট আসতেই বাড়ির চারপাশ ছেয়ে যায় বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা-ফেস্টুনে। দু’ পা এগোলেই দেখবেন সব হাওয়া। ভোট যেন শুধু এখানেই হচ্ছে!’ নন্দীগ্রামে ভূমি আন্দোলনের শুরু থেকেই জড়িয়ে গিয়েছে সোনাচূড়ার মণ্ডল পরিবারের নাম। ২০০৭ সালের ৭ জানুয়ারি গভীর রাতে গুলিতে প্রাণ হারান তপনের দাদা ভরত। ১৪ মার্চ প্রাণ গিয়েছিল পরিবারের আরও এক সদস্য পুষ্পেন্দু মণ্ডলের। পাওয়া না-পাওয়ার হিসেব আর মেলাতে ইচ্ছে নেই তপন-পলাশদের। বরং এই পোস্টার-ফ্ল্যাগ-ফেস্টুনের ‘জঞ্জাল’ থেকে মুক্তির পথ খুঁজছেন ওঁরা। তপন বলে চলেন, ‘বাম আমলে এখানে একটি টিউবওয়েল বসেছিল। বহু বছর ধরে তা খারাপ। সেদিকে কারও নজর নেই। এদিকে ভোট আসতেই আমাদের বাড়ির সামনে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার ছেয়ে গিয়েছে।’ মূল রাস্তা থেকে গলিতে ঢুকতেই চোখে পড়ে পোস্টার, রাজনৈতিক দলের নিশানমালা। গলি ধরে এগোলে ক্রমশ বাড়তে থাকে তাদের সংখ্যা। ভরত-পুষ্পেন্দুর বাড়ির সামনে পৌঁছে চোখে ধাঁধা লাগার জোগাড়। বাড়ির ঠিক উলটো দিকের গাছে ঝোলানো পোস্টার, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। একপাশে BJP-র চেন ফ্ল্যাগ। দেখা গেল CPIM-এর পতাকাও। ভূমি আন্দোলন শহিদের বাড়ির সামনে বামেদের পতাকা! তপনের সহাস্য জবাব, ‘তাঁরাই বা আর বাদ যান কেন! রাজনৈতিক সুযোগের সদ্ব্যবহার করে গিয়েছেন বামপন্থীরাও।’ টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ri6UBb
Previous article
Next article

Leave Comments
Post a Comment